আন্তর্জাতিক ডেস্ক : ব্যবসায়ীদের ওপর অতিরিক্ত কর চাপানোকে কেন্দ্র করে পাকিস্তানবিরোধী আন্দোলনে উত্তাল হয়ে উঠেছে গিলগিট বালতিস্তান। শনিবার সকাল থেকে দোকানপাট বন্ধ রেখে আন্দোলনে শামিল হয়েছেন ছোট-মাঝারি-বড় ব্যবসায়ীরা।
অভিযোগ, পাকিস্তানি সরকার অন্যায় ও অন্যায্যভাবে তাদের ওপর করের বোঝা চাপিয়ে দিয়েছেন। এই সিদ্ধান্তের প্রতিবাদে রাস্তায় নেমেছেন কাতারে কাতারে মানুষ। পাকিস্তান অধিকৃত কাশ্মীরের গিলগিট বালতিস্তানে ব্যবসায়ীদের ওপর চড়া হারে কর চাপিয়েছে ইসলামাবাদ। তারই প্রতিবাদে শামিল হয়েছেন স্থানীয় ব্যবসায়ীরা। শহরের এক মিছিলে বক্তব্য রাখতে গিয়ে সরকারবিরোধী সুর ঝরে পড়ছে প্রতিবাদীদের কণ্ঠ থেকে।
ক্ষোভের সঙ্গে এক প্রতিবাদী জানান, বাড়িতে ডিম দেওয়া মুরগি আর দুধ দেওয়া গরু থাকলেও কি পাক সরকারকে কর দিতে হবে? পরিবারে সদস্য সংখ্যা পাঁচজনের বেশি হলে অতিরিক্ত কর দিতে হয়। আমরা কর দেব না। আরেক প্রতিবাদী বলেন, গিলগিট বালতিস্তানের যেসব বাসিন্দারা করাচি, লাহোর ও পাকিস্তানের অন্যান্য শহরে থাকেন তারাও এই আন্দোলনে শামিল হোন।
শনিবার সকাল থেকে অসহযোগ আন্দোলন শুরু হয়েছে গিলগিট বালতিস্তানে।
প্রতিবাদীরা জানিয়েছেন, কর প্রত্যাহার করা না হলে এই আন্দোলন চলতেই থাকবে। এক প্রতিবাদী জানান, গিলগিটে মৌলিক অধিকার বলে কিছু নেই। যে কর আদায় করা হয় সেই অর্থ এখানকার উন্নয়নে ব্যবহার করা হয় না। ইসলাম ধর্মেও বলা আছে অধিকার নেই যখন তখন কর দেওয়া যাবে না। গিলগিট বালতিস্তানের কোনো প্রতিনিধিও পার্লামেন্টে নেই। তাহলে কেন আমরা কর দিতে যাব?
এদিকে বালতিস্তানের প্রতিবাদ দেখে কপালে চিন্তার ভাঁজ পড়েছে ইসলামাবাদের। অন্যদিকে আন্দোলনকারীরাও জানিয়েছে সিদ্ধান্ত প্রত্যাহার না করা হলে তারা পিছু হটবেন না। যদিও পাক মিডিয়ার একাংশের দাবি ২৩ নভেম্বরের পরই আন্দোলন প্রত্যাহার করে নেওয়া হবে। সূত্র : এনডিটিভি
সাম্প্রতিক খবর:

প্রবাসে সোনালী অতীত, খবরের কাগজ থেকে ডিজিটাল যুগ

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল

যে অপরাধের উত্তর নেই: মক্কার ঘটনায় স্তব্ধ প্রবাসী সমাজ

মৌলভীবাজারে ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময় সভা ও র্যালি অনুষ্ঠিত

কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের প্রথম শিক্ষার্থীর অভিভাবকের আবেগঘন চিঠি: শিক্ষক দিবসে শ্রদ্ধার্ঘ্য

জেদ্দায় প্রবাসীদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের সতর্কবার্তা

কুয়েতের সালমি: মরুভূমিতে কোটি টাকার 'গাড়ির বাজার

ইউরোপের চাকরি ও ভিসার প্রলোভন,গ্রেফতার কুয়েতের এক রিক্রুটিং ব্যবসায়ী

কুয়েতে শেষ হলো আকামা বদলের সুযোগ, ২৭ হাজার প্রবাসীর খাত পরিবর্তন












