আন্তর্জতিক ডেস্ক : তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান বলেছেন, মুসলমানদের কাছে পবিত্র বায়তুল মুকাদ্দাস শহরের বিরাট মূল্য রয়েছে এবং এ নিয়ে মুসলিম বিশ্ব আপোশ করবে না। বায়তুল মুকাদ্দাসকে ইহুদিবাদী ইসরাইলের রাজধানী হিসেবে স্বীকৃতি দেয়ার বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সিদ্ধান্তেরও সমালোচনা করেন তিনি।
আমেরিকার শিকাগো শহরে অনুষ্ঠিত ষোড়শ ইসলামি সার্কেল অব নর্থ আমেরিকা-মুসলিম আমেরিকান সোসাইটি কনভেনশনে দেয়া বক্তৃতায় এরদোগান শনিবার আরো বলেন, “বায়তুল মুকাদ্দাস হচ্ছে মুসলমানদের কাছে ‘রেড লাইন’।” নৃতাত্বিক, সাম্প্রদায়িক কিংবা সাংস্কৃতিক পার্থক্যের মাধ্যমে মুসলমানদের মধ্যে কাউকে বিভাজন সৃষ্টির সুযোগ না দেয়ার জন্যও তিনি আহ্বান জানান।
২১ ডিসেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে ইসরাইল-মার্কিন বিরোধী প্রস্তাব পাসের প্রশংসা করে এরদোগান বলেন, “বায়তুল মুকাদ্দাসকে কেন্দ্র করে আমাদের যে বিজয় অর্জিত হয়েছে তা থেকে প্রমাণ হয়- আমরা ঐক্যবদ্ধ থাকলে অনেক কিছু অর্জন করা সম্ভব। পাশাপাশি জাতিসংঘের ওই ভোটাভুটির মধ্যদিয়ে একথাও পরিষ্কার হয়েছে যে,এমন কিছু মূল্যবোধ রয়েছে যা অর্থ দিয়ে কেনা যায় না।” (পার্সটুডে)
সাম্প্রতিক খবর:

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল

যে অপরাধের উত্তর নেই: মক্কার ঘটনায় স্তব্ধ প্রবাসী সমাজ

মৌলভীবাজারে ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময় সভা ও র্যালি অনুষ্ঠিত

কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের প্রথম শিক্ষার্থীর অভিভাবকের আবেগঘন চিঠি: শিক্ষক দিবসে শ্রদ্ধার্ঘ্য

জেদ্দায় প্রবাসীদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের সতর্কবার্তা

কুয়েতের সালমি: মরুভূমিতে কোটি টাকার 'গাড়ির বাজার

ইউরোপের চাকরি ও ভিসার প্রলোভন,গ্রেফতার কুয়েতের এক রিক্রুটিং ব্যবসায়ী

কুয়েতে শেষ হলো আকামা বদলের সুযোগ, ২৭ হাজার প্রবাসীর খাত পরিবর্তন

খাদ্য নিরাপত্তা ও নাগরিক সচেতনতা: উন্নত বিশ্বের চেয়ে আমরা ঠিক কতটা পিছিয়ে?












