আন্তর্জাতিক ডেস্ক : লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর মহাসচিব সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ বলেছেন, বায়তুল মুকাদ্দাসকে ইহুদিবাদী ইসরাইলের রাজধানী ঘোষণা করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আমেরিকা ও হোয়াইট হাউজকে সারা বিশ্ব থেকে একঘরে করে ফেলেছেন।
সোমবার লেবাননের রাজধানী বৈরুতের দাহিয়েহ এলাকা থেকে জনগণের উদ্দেশ্যে দেয়া ভাষণে হাসান নাসরুল্লাহ লেবাননের রাজধানী বৈরুতসহ বিশ্বজুড়ে ব্যাপক বিক্ষোভ সমাবেশের কথা উল্লেখ করে এসব বিক্ষোভে অংশ নেয়ার জন্য লোকজনকে ধন্যবাদ জানান। পাশাপাশি যেসব দেশ ট্রাম্পের সিদ্ধান্তের বিরোধিতা করেছেন তাদের ভূমিকারও প্রশংসা করেন।
নাসরুল্লাহ বলেন, বায়তুল মুকাদ্দাস ইস্যুতে ট্রাম্প যে অবস্থান নিয়েছেন তার পুরোটাই নেতিবাচক। তিনি যা আশা করেছিলেন তার বিপরীত প্রতিক্রিয়া এসেছে এশিয়া, ইউরোপ ও আফ্রিকা থেকে। তিনি ট্রাম্পের বিরুদ্ধে প্রতিবাদ সাইবার জগত ও সামাজিক যোগাযোগের মাধ্যমসহ সব জায়গায় অব্যাহত রাখা আহ্বান জানান। (পার্সটুডে)
সাম্প্রতিক খবর:

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল

যে অপরাধের উত্তর নেই: মক্কার ঘটনায় স্তব্ধ প্রবাসী সমাজ

মৌলভীবাজারে ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময় সভা ও র্যালি অনুষ্ঠিত

কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের প্রথম শিক্ষার্থীর অভিভাবকের আবেগঘন চিঠি: শিক্ষক দিবসে শ্রদ্ধার্ঘ্য

জেদ্দায় প্রবাসীদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের সতর্কবার্তা

কুয়েতের সালমি: মরুভূমিতে কোটি টাকার 'গাড়ির বাজার

ইউরোপের চাকরি ও ভিসার প্রলোভন,গ্রেফতার কুয়েতের এক রিক্রুটিং ব্যবসায়ী

কুয়েতে শেষ হলো আকামা বদলের সুযোগ, ২৭ হাজার প্রবাসীর খাত পরিবর্তন

খাদ্য নিরাপত্তা ও নাগরিক সচেতনতা: উন্নত বিশ্বের চেয়ে আমরা ঠিক কতটা পিছিয়ে?












