গত২৩মে গভীর রাতে মধ্য প্রাচ্যের তেল সমৃদ্ধ দেশ বাহরাইনের মোহাররক কাজিনা এলাকার লেবার ক্যাম্পেে আগুন লেগে তিনজন বাংলাদেশীর মৃত্যু হয়েছে। মারাত্মকভাবে আহত হয়েছেন আরো ৩ বাংলাদেশী।
নিহতরা হলেন, চট্টগ্রামের সিতাকুন্ড উপজেলার সাইদ পুর গ্রামের কবির মিয়ার পুত্র হারুন মিয়া। শরিয়ত পুর জেলার জাজিরা এলাকার বিকি নগর গ্রামের সালাম মাতব্বরের পুত্র সুমন মাতব্বর ও মাদারিপুর জেলার শিবচর এলাকার ফিরুজ মিয়ার পুত্র মো. শাওন।
মঙ্গলবার ভোর রাত পৌনে ৩টায় মোহাররক কাজিনা গার্ডেন নামক এলাকার একটি বিল্ডিংয়ে বৈদ্যুদিক শর্ট সার্কিট থেকে আগুন লাগে। বিল্ডিংয়ে মোট ১৪টি রুমে প্রায় ৮৪জন বাংলাদেশী লোক বসবাস করতেন। মূহুর্তের মধ্যেই আগুন ২য় তলায় ছড়িয়ে পড়ে। এসময় তিন বাংলাদেশি নিহত হয়। আর আগুন থেকে বাঁচার জন্য যে যেভাবে পারছে বিল্ডিং থেকে তাড়াহুড়া করে বের হতে গিয়ে আরো ৩ বাংলাদেশী আহত হয়েছেন।
খবর পেয়ে দ্রুত ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রনে নিয়ে আসে। তাৎক্ষণিক ভাবে ঘটনা স্হলে ছোটে যান বাহরাইন বঙ্গবন্দু ফাউন্ডেশনের সভাপতি কয়েস আহমদ,আওামিলীগের সভাপতি আলা উদ্দীন নূর,সিআইপি সফি উদ্দীন,যুবলীগ সভাপতি এম,এ নূর ও বাংলাদেশ সোসাইটির আবুল বাসার ক্ষতিগস্হদের কে খাবার, বস্ত্র বিতরণ করেন। আহতদের সালমানিয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতের লাশও একই হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
বাংলাদেশ দূতাবাসের শ্রম সচিব শেখ তৌহিদুল ইসলাম ও জনসংযোগ কর্মকর্তা তাজউদ্দিন সিকান্দার ঘটনাস্থল পরিদর্শন করেন এবং সালমানিয়া হাসপাতালেও গিয়ে আহতের খোঁজখবর নেন।
সাম্প্রতিক খবর:

প্রবাসে সোনালী অতীত, খবরের কাগজ থেকে ডিজিটাল যুগ

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল

যে অপরাধের উত্তর নেই: মক্কার ঘটনায় স্তব্ধ প্রবাসী সমাজ

মৌলভীবাজারে ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময় সভা ও র্যালি অনুষ্ঠিত

কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের প্রথম শিক্ষার্থীর অভিভাবকের আবেগঘন চিঠি: শিক্ষক দিবসে শ্রদ্ধার্ঘ্য

জেদ্দায় প্রবাসীদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের সতর্কবার্তা

কুয়েতের সালমি: মরুভূমিতে কোটি টাকার 'গাড়ির বাজার

সচেতনতা সৃষ্টিতে মৌলভীবাজারে মিরকো ফাউন্ডেশনের বিশেষ উদ্যোগ

ইউরোপের চাকরি ও ভিসার প্রলোভন,গ্রেফতার কুয়েতের এক রিক্রুটিং ব্যবসায়ী












