মোঃবিলাল উদ্দিন, বিশেষ প্রতিনিধিঃ বাহরাইনে বঙ্গবন্ধু পরিষদ মোহাররক কাজিনো গার্ডেন শাখার ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন হয়েছে।
২৭ মে ২০১৭ রোজ শনিবার রমজানের প্রথম দিনে সন্ধ্যায় বঙ্গবন্ধু পরিষদ মোহাররক কাজিনো গার্ডেন শাখার ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করে।
হাফিজ মো. ইউনুস চৌধুরীর পরিচালনায়, সহ-সভাপতি বিলাল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাহরাইন কেন্দ্রীয় বঙ্গবন্ধু পরিষদের আহবায়ক মো. আব্দুল করিম।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, বাহরাইন বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সভাপতি মো. কয়েছ আহমদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আওয়ামীলীগের রফা শাখার সভাপতি মো. মইজ উদ্দিন, বঙ্গবন্ধু পরিষদ আলী শাখার উপদেষ্ঠা আবুল কালাম, বাহরাইন কেন্দ্রীয় বঙ্গবন্ধু পরিষদের সদস্য সচিব দেলওয়ার হোসেন, আলী শাখার সহ-সভাপতি মো. আনোয়ার হোসেন, অর্থ সম্পাদক মো. ইয়াছিন তালুকদার, প্রচার সম্পাদক আলী হোসেন, প্রমূখ।
এছাড়া ইফতার মাহফিলে বঙ্গবন্ধু পরিষদ ও আওয়ামী অঙ্গসংগঠনের বিভিন্ন শাখার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভা শেষে দোয়া পরিচালনা করেন হাফিজ মো. ইউনুস চৌধুরী।
অগ্রদৃষ্টি.কম // এমএসআই
সাম্প্রতিক খবর:

প্রবাসে সোনালী অতীত, খবরের কাগজ থেকে ডিজিটাল যুগ

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল

যে অপরাধের উত্তর নেই: মক্কার ঘটনায় স্তব্ধ প্রবাসী সমাজ

মৌলভীবাজারে ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময় সভা ও র্যালি অনুষ্ঠিত

কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের প্রথম শিক্ষার্থীর অভিভাবকের আবেগঘন চিঠি: শিক্ষক দিবসে শ্রদ্ধার্ঘ্য

জেদ্দায় প্রবাসীদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের সতর্কবার্তা

কুয়েতের সালমি: মরুভূমিতে কোটি টাকার 'গাড়ির বাজার

ইউরোপের চাকরি ও ভিসার প্রলোভন,গ্রেফতার কুয়েতের এক রিক্রুটিং ব্যবসায়ী

ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে কুয়েতে বাংলাদেশ দূতাবাসে আলোচনা সভা ও দোয়া মাহফিল












