খেলধুলা ডেস্ক: চিরপ্রতিদ্বন্দ্বীদের মুখোমুখি হওয়ার আগে বার্সেলোনা লিগ শিরোপা নিশ্চিত করলেও তাদের রিয়াল মাদ্রিদ প্রথা অনুযায়ী ‘গার্ড অব অনার’ দেবে না বলে জানিয়েছিলেন জিনেদিন জিদান। এ ব্যাপারে কোচের সিদ্ধান্তকেই প্রাধান্য দেওয়ার কথা জানালেন ক্লাবটির অধিনায়ক সের্হিও রামোস।
৩১ ম্যাচ শেষে ৭৯ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে বার্সেলোনা। ১১ পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে আতলেতিকো মাদ্রিদ। ৬৫ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে ভালেন্সিয়া। ১ পয়েন্ট কম নিয়ে চতুর্থ স্থানে আছে রিয়াল মাদ্রিদ।
আগামী চার ম্যাচ জিতলে কোনো হিসাব ছাড়াই লা লিগার শিরোপা পুনরুদ্ধার করবে বার্সেলোনা। আর মে মাসের শুরুতে কাম্প নউয়ে খেলতে যাবে রিয়াল। লা লিগায় কোনো ক্লাব আগেভাগে শিরোপা নিশ্চিত করলে লিগের বাকি ম্যাচগুলোয় তাদেরকে প্রতিপক্ষের ‘গার্ড অব অনার’ দেওয়ার রেওয়াজ আছে স্পেনে। তাই ওই ম্যাচে এরনেস্তো ভালভেরদের দলকে রিয়াল এই সম্মান দেবে কি-না, এমন প্রশ্নে গত সপ্তাহে ‘না’ বলে দেন জিদান।
রিয়াল কোচের এমন মন্তব্যে ব্যঙ্গ করেন বার্সেলোনা ডিফেন্ডার জেরার্দ পিকে। আর পুরো বিষয়টি অতিরঞ্জিত করা হয়েছে বলে মনে করেন রিয়াল মাদ্রিদ ডিফেন্ডার রামোস।
শনিবার লিগে নিজেদের মাঠে আতলেতিকোর সঙ্গে ১-১ ড্র করার পর এ ব্যাপারে রামোস বলেন, ‘গার্ড অব অনার না দেওয়ার মানে এই নয় যে, আমরা বার্সেলোনাকে সম্মান করি না।
তিনি বলেন, ‘আমি সবসময় বলেছি, কোচ আমাদের যা বলবে আমরা তাই করব। মানুষ গার্ড অব অনারের বিষয়টি খুব গুরুত্বের সঙ্গে দেখে। তবে বস যদি ‘না’ বলেন তখন আমাদের তাকে সম্মান জানাতে হবে।
সাম্প্রতিক খবর:

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল

যে অপরাধের উত্তর নেই: মক্কার ঘটনায় স্তব্ধ প্রবাসী সমাজ

মৌলভীবাজারে ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময় সভা ও র্যালি অনুষ্ঠিত

কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের প্রথম শিক্ষার্থীর অভিভাবকের আবেগঘন চিঠি: শিক্ষক দিবসে শ্রদ্ধার্ঘ্য

জেদ্দায় প্রবাসীদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের সতর্কবার্তা

কুয়েতের সালমি: মরুভূমিতে কোটি টাকার 'গাড়ির বাজার

ইউরোপের চাকরি ও ভিসার প্রলোভন,গ্রেফতার কুয়েতের এক রিক্রুটিং ব্যবসায়ী

কুয়েতে শেষ হলো আকামা বদলের সুযোগ, ২৭ হাজার প্রবাসীর খাত পরিবর্তন

খাদ্য নিরাপত্তা ও নাগরিক সচেতনতা: উন্নত বিশ্বের চেয়ে আমরা ঠিক কতটা পিছিয়ে?












