ডেস্ক নিউজ : রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান বিএনপির সমাবেশ শুরু আগেই দলীয় নেতাকর্মীসহ সাধারণ মানুষের ঢল নেমেছে। বেলা গড়ানোর সাথে সাথে পাল্লা দিয়ে বাড়ছে উৎসবমুখর মানুষের সংখ্যাও। সব ধরনের বাধা-বিপত্তি উপেক্ষা করে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে বিএনপির হাজার হাজার নেতাকর্মী মিছিল নিয়ে সোহরাওয়ার্দী উদ্যানে উপস্থিত হচ্ছেন। এখন স্লোগানে স্লোগানে মুখরিত হচ্ছে পুরো সোহরাওয়ার্দী উদ্যান। এরই মধ্যে সোহরাওয়ার্দী উদ্যানে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে।
এদিকে, সমাবেশকে ঘিরে রাজধানীসহ এর আশপাশের জেলাগুলোতে অঘোষিত হরতাল চলছে। গণপরিবহন চলাচলে সরকার বন্ধ করে দিয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপি নেতারা। সেই সাথে পরিবহনে ‘হয়রানির’ জন্য তল্লাশি অভিযান চলছে বলেও অভিযোগ মিলেছে।
কিন্তু সব বাধা-বিপত্তি উপেক্ষা করে এরই মধ্যে সমাবেশ সফল করতে বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবকদল, মহিলাদলের হাজার হাজার নেতাকর্মী সোহরাওয়ার্দী উদ্যানে সবমেত হয়েছেন। রাজধানীর বিভিন্ন থানা ও ওয়ার্ডসহ সারাদেশ থেকে দলীয় নেতাকর্মীরা সোহরাওয়ার্দীতে বিএনপি চেয়ারপারসনের বক্তব্য ও দিক-নির্দেশনা শুনতে এসেছেন।
দলীয় সূত্রে জানা গেছে, তিন দফায় সময় ও তারিখ পরিবর্তনের পর পুলিশ প্রশাসন থেকে ২৩ শর্তে গতকাল শনিবার বিএনপিকে লিখিত সমাবেশের অনুমতি দেয়া হয়। এসব শর্তে মধ্যে অন্যতম হলো- মিছিলসহ সবামেশে আসা যাবে না।
শর্ত মেনে দলীয় নেতাকর্মীরা সোহরাওয়ার্দী এলাকায় এসে স্লোগান দিচ্ছেন। তবে সঙ্গে করে নিয়ে এসেছেন বিভিন্ন জেলা, থানা ও ওয়ার্ডের সংগঠনের নামে ব্যানার ও ফেস্টুন। এতে খালেদা জিয়া, তারেক রহমান ও দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ছবিসহ স্থানীয় নেতাদের ছবিও শোভা পাচ্ছে।
সাম্প্রতিক খবর:

প্রবাসে সোনালী অতীত, খবরের কাগজ থেকে ডিজিটাল যুগ

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল

যে অপরাধের উত্তর নেই: মক্কার ঘটনায় স্তব্ধ প্রবাসী সমাজ

মৌলভীবাজারে ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময় সভা ও র্যালি অনুষ্ঠিত

কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের প্রথম শিক্ষার্থীর অভিভাবকের আবেগঘন চিঠি: শিক্ষক দিবসে শ্রদ্ধার্ঘ্য

জেদ্দায় প্রবাসীদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের সতর্কবার্তা

কুয়েতের সালমি: মরুভূমিতে কোটি টাকার 'গাড়ির বাজার

ইউরোপের চাকরি ও ভিসার প্রলোভন,গ্রেফতার কুয়েতের এক রিক্রুটিং ব্যবসায়ী

কুয়েতে শেষ হলো আকামা বদলের সুযোগ, ২৭ হাজার প্রবাসীর খাত পরিবর্তন












