বিনোদন ডেস্ক : চীনে আগামী ২ মার্চ মুক্তি পেতে যাচ্ছে সালমান খান অভিনীত সিনেমা ‘বজরঙ্গি ভাইজান’। এই ছবি দিয়ে চীনে সালমানের অভিষেক হচ্ছে। এর আগে চীনে আমির খানের ‘দঙ্গল’ মুক্তি পেয়েছে ৭ হাজার স্ক্রিনে আর ‘বজরঙ্গি ভাইজান’ মুক্তি পেতে যাচ্ছে প্রায় ৮ হাজার স্ক্রিনে।
এতে করে এখন পর্যন্ত চীনে ভারতীয় ছবি হিসেবে সর্বাধিক স্ক্রিনের রেকর্ডটি চলে যাচ্ছে সালমানের ছবির দখলে। আর সংখ্যার দিক থেকে আমির খানকে পেছনে ফেলে দিলেন সালমান খান।
কবির খান পরিচালিত ছবিটি ভারতে ৩২০ কোটি রুপি আয় করেছে। ২০১৫ সালে মুক্তিপ্রাপ্ত ছবিটিতে সালমানের সঙ্গে অভিনয় করেছেন কারিনা কাপুর, হারশালি, নওয়াজুদ্দীন সিদ্দিকী, মেহের ভিজ। সূত্র: টাইমস নাও
সাম্প্রতিক খবর:

কুয়েতের সালমি মরুভূমিতে মাইন বিস্ফোরণে বাংলাদেশি রাখাল নিহত

কুয়েতে তিন দশক ধরে গ্যাসের দাম অপরিবর্তিত!

লাইসেন্সবিহীন বাস ভাড়া ও পরিবহন সেবার বিরুদ্ধে কুয়েতের সতর্কতা

কুয়েত বিমানবন্দরে কর্মীদের ছবি ও ভিডিও ধারণে নিষেধাজ্ঞা

কুয়েত বিমানবন্দর টার্মিনাল-১ পুনরায় চালুর প্রস্তুতি

কুয়েতে আবুল হাশেম এনামের দ্রুত রোগমুক্তি কামনা করেছেন জালালাবাদ নেতৃবৃন্দ

কুয়েতে বেসরকারি খাতের বেতন মনিটরিংয়ে নতুন ব্যবস্থা চালু করল কেন্দ্রীয় ব্যাংক

প্রবাসে সোনালী অতীত, খবরের কাগজ থেকে ডিজিটাল যুগ

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল












