ডেস্ক নিউজ: গত সেপ্টেম্বরে মোটোরোলা ঘোষণা করেছিল তাদের নতুন ফোন মটো এক্স ফোর। এই ফোন ঘোষনার সাথে সাথেই ফোনের অ্যানড্রয়েড ওয়ান ভেরিয়েন্টের ঘোষণা করেছিল কোম্পানি। গত সপ্তাহেই ইন্টারনেটে ফাঁস হয়ে গিয়েছিল নতুন মটো এক্স ফোর এর দাম। এক ছবিতে দেখা গিয়েছিল ফোরজিবি র্যাম ও ৬৪ জিবি রম স্টোরেজ ভেরিয়েন্টের দাম ২৩,৯৯৯ টাকা। সেখানে আরও বলা হয়েছিল সম্ভবত সুপার ব্ল্যাক আর স্টারলিং ব্লু রঙে পাওয়া যাবে ফোনটি।
মটো এক্স ফোর এর প্রধান আকর্ষণ অবশ্যই মেটাল ও গ্লাস ডিজাইন বডি। এর সাথেই ফোনের পিছনে থাকছে ডুয়াল ক্যামেরা সেট-আপ। ফোনটি আইপি ৬৮ সার্টিফায়েড, অর্থাৎ এই ফোন সম্পুর্ণভাবে ওয়াটার ও ডাস্ট রেসিস্ট্যান্ট। এছাড়াও এই ফোনে গুগুল নাও ও অ্যামাজন অ্যালেক্সা দুই চলবে। ফোনের সামনে থাকছে একটি ৫.২ ইঞ্চির আইপিএস ফুল এইচডি ১০৮০ পিক্সেলের ডিসপ্লে। সাথে ডিসপ্লের উপরে থাকছে গরিলা গ্লাস 4 এর সুরক্ষা।
ফোনের ভিতরে থাকছে অক্টা-কোর কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৩০ চিপসেট। দুইটি র্যাম ভার্সনে ফোনটি পাওয়া যাবে। একটিতে থাকছে ৩ জিবি র্যাম ও ৩২ জিবি রম। অন্যটিতে থাকছে ৪ জিবি রম ও ৬৪ জিবি রম। ফোনের পিছনে থাকছে একটি ১২ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সাথে একটি ৮ মেগাপিক্সেলের সেকেন্ডারি ক্যামেরা। ফোনের সামনে থাকছে ১৬ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা সাথে ফ্ল্যাশ। ফোনটি চলবে অ্যানড্রয়েড নুগাট দিয়ে। ফোনের ব্যাটারি ৩০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি। ফোনের সামনে হোম বাটনের সাথেই রয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। আগামী ১৩ তারিখ ফোনটি বাজারে আসবে বলে জানা গিয়েছে।
সাম্প্রতিক খবর:

প্রবাসে সোনালী অতীত, খবরের কাগজ থেকে ডিজিটাল যুগ

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল

যে অপরাধের উত্তর নেই: মক্কার ঘটনায় স্তব্ধ প্রবাসী সমাজ

মৌলভীবাজারে ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময় সভা ও র্যালি অনুষ্ঠিত

কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের প্রথম শিক্ষার্থীর অভিভাবকের আবেগঘন চিঠি: শিক্ষক দিবসে শ্রদ্ধার্ঘ্য

জেদ্দায় প্রবাসীদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের সতর্কবার্তা

কুয়েতের সালমি: মরুভূমিতে কোটি টাকার 'গাড়ির বাজার

ইউরোপের চাকরি ও ভিসার প্রলোভন,গ্রেফতার কুয়েতের এক রিক্রুটিং ব্যবসায়ী

কুয়েতে শেষ হলো আকামা বদলের সুযোগ, ২৭ হাজার প্রবাসীর খাত পরিবর্তন












