অগ্রদৃষ্টি ডেস্ক:: শত শত শিয়া বিক্ষোভকারী ইরাকের রাজধানী বাগদাদের সুরক্ষিত পার্লামেন্ট ভবনে ঢুকে পড়েছে।
ইরাকী পার্লামেন্টে যে অচলাবস্থা চলছে তার প্রতিবাদে শিয়ারা এই বিক্ষোভে যোগ দেয়।
কট্টরপন্থী শিয়া মুসলিম নেতা মোকতাদা আল সদরের সমর্থকরা গ্রীন জোনের ব্যারিকেড ভেঙ্গে ভেতরে ঢুকে পড়ে।
এ ঘটনার পর বাগদাদে জরুরী অবস্থা জারি করা হয়েছে।
মোকতাদা আল সদর ইরাকের প্রধানমন্ত্রী হায়দার আল আবাদির ওপর চাপ দিচ্ছেন মন্ত্রিপরিষদের সদস্যদের বরখাস্ত করে তাদের জায়গায় দলনিরপেক্ষ টেকনোক্র্যাটদের মন্ত্রী হিসেবে নিয়োগ দেয়ার জন্য।
কিন্তু রাজনৈতিক দলগুলো এ ধরণের পরিবর্তনের বিরোধী। এ নিয়ে পার্লামেন্টে অচলাবস্থা চলছে।
এ সপ্তাহের শুরুতেও হাজার হাজার মানুষ বাগদাদের গ্রীন জোন অভিমুখে মিছিল করে।
বিক্ষোভকারীরা পার্লামেন্ট ভবন তছনছ করছে বলে খবর পাওয়া যাচ্ছে।
যেসব এমপি পার্লামেন্ট ভবন ছেড়ে পালানোর চেষ্টা করছিলেন, বিক্ষোভকারীরা তাদের বাধা দেন।
সাম্প্রতিক খবর:

প্রবাসে সোনালী অতীত, খবরের কাগজ থেকে ডিজিটাল যুগ

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল

যে অপরাধের উত্তর নেই: মক্কার ঘটনায় স্তব্ধ প্রবাসী সমাজ

মৌলভীবাজারে ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময় সভা ও র্যালি অনুষ্ঠিত

কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের প্রথম শিক্ষার্থীর অভিভাবকের আবেগঘন চিঠি: শিক্ষক দিবসে শ্রদ্ধার্ঘ্য

জেদ্দায় প্রবাসীদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের সতর্কবার্তা

কুয়েতের সালমি: মরুভূমিতে কোটি টাকার 'গাড়ির বাজার

ইউরোপের চাকরি ও ভিসার প্রলোভন,গ্রেফতার কুয়েতের এক রিক্রুটিং ব্যবসায়ী

কুয়েতে শেষ হলো আকামা বদলের সুযোগ, ২৭ হাজার প্রবাসীর খাত পরিবর্তন












