হারুনুর রশিদ মৃধা, কাতার : ১৬ ডিসেম্বর, বাংলাদেশ লেখক-সাংবাদিক অ্যাসোসিয়েশান কাতার কর্তৃক মহান বিজয় দিবস ২০১৭ উদযাপন উপলক্ষে স্বাধীনতা সংগ্রামে গণমাধ্যমের ভূমিকা শীর্ষক আলোচনাসভা ও সাহিত্যসভা দোহার নাজমা দাওয়াত হোটেলে অনুষ্ঠিত হয় ।
আনুষ্ঠানিক ভাবে বাংলা ভিশন এর কাতারসহ মধ্যপ্রাচ্য বিশেষ প্রতিনিধি গোলাম মাওলা হাজারীকে নিয়োগ পত্র প্রদান করেন বাংলা ভিশন টিভির বার্তা প্রধান মোস্তফা ফিরোজ।
এ সময় বক্তারা স্বাধীনতা সংগ্রামে গণমাধ্যমের ভূমিকা তুলে ধরে বলেন, তারা বলেন
মহান মুক্তিযুদ্ধে সাংবাদিকদের ভূমিকা ছিল বিশাল। দেশকে স্বাধীন করার লক্ষ্যে সাংবাদিকরা ঝাঁপিয়ে পড়েছিলেন কলম হাতে। মুক্তিযুদ্ধের অন্যতম হাতিয়ার ছিল অনুপ্রেরণামূলক সংবাদ। অবশ্য বাধাও ছিল তীব্র। দেশের বেশিরভাগ পত্রিকা অফিসে আগুন দিয়ে বন্ধ করে দিয়েছিল পাকিস্তান হানাদার বাহিনী। কিছু পত্রিকা পাকিস্তান সরকারের বন্দনা আর মুক্তিযুদ্ধ বিরোধী সংবাদ প্রকাশ করতো। তবে মুক্তিকামী সাংবাদিকরা থেমে থাকেননি। তারা বিভিন্নগ কৌশল প্রয়োগ করে সংবাদ উপস্থাপন করেছেন ।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাভিশন টিলিভিশনের বার্তা প্রধান মোস্তফা ফিরোজ। প্রধান আলোচকঃ অ্যাসোসিয়েশানের প্রধান উপদেষ্টা কাতারের ইতিহাস গবেষক ডঃ হাবিবুর রহমান।
বিশেষ অতিথিঃ- বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কান্ট্রি ম্যানেজার রেজাউল আহসান বিশেষ অতিথিঃ মাসিক প্রবাসীকণ্ঠের সম্পাদক, সাইফুল ইসলাম।
সভাপতিত্ব করেন, অধ্যাপক এ কে এম আমিনুল হক।
সঞ্চালন করেন যৌথভাবেঃ তামিম রায়হান ও এম এ সালাম।
সাম্প্রতিক খবর:

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল

যে অপরাধের উত্তর নেই: মক্কার ঘটনায় স্তব্ধ প্রবাসী সমাজ

মৌলভীবাজারে ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময় সভা ও র্যালি অনুষ্ঠিত

কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের প্রথম শিক্ষার্থীর অভিভাবকের আবেগঘন চিঠি: শিক্ষক দিবসে শ্রদ্ধার্ঘ্য

জেদ্দায় প্রবাসীদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের সতর্কবার্তা

কুয়েতের সালমি: মরুভূমিতে কোটি টাকার 'গাড়ির বাজার

ইউরোপের চাকরি ও ভিসার প্রলোভন,গ্রেফতার কুয়েতের এক রিক্রুটিং ব্যবসায়ী

ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে কুয়েতে বাংলাদেশ দূতাবাসে আলোচনা সভা ও দোয়া মাহফিল

কুয়েতে জশনে ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল অনুষ্ঠিত












