স্পোর্টস ডেস্কঃ অক্টোবরে ইংল্যান্ডের বাংলাদেশ সফরে কোন খেলোয়াড় চাইলে অংশগ্রহণ করা থেকে বিরত থাকতে পারবেন এমন ইংগিত দিয়েছেন ইংল্যান্ডের ক্যাপ্টেন ওয়েন মর্গান।
ইংল্যান্ডের ক্রিকেট বোর্ড ইসিবির একটি প্রতিনিধি দলকে বাংলাদেশে নিরাপত্তা ব্যবস্থা যাচাই করার জন্য পাঠানো হয়েছে।
বৃহস্পতিবার ইংল্যান্ড দলের খেলোয়াড়দের সাথে ঐ প্রতিনিধিদের দেখা হওয়ার কথা রয়েছে।
ওয়েন মর্গান বলেছেন কোন খেলোয়াড়কেই আসলে কোন সিরিজে অংশগ্রহণে বাধ্য করা যায় না।
এক্ষেত্রে সিদ্ধান্ত নেয়ার আগে দলের সবার এ বিষয়ে তথ্য জানা থাকা দরকার বলে মন্তব্য করেন তিনি।
অক্টোবরের ৭ তারিখ থেকে এই সিরিজে তিনটি ওয়ানডে ও দুটি টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হওয়া কথা রয়েছে।
৩০ সেপ্টেম্বর ইংল্যান্ড দলের যাত্রা শুরু করার কথা।
বাংলাদেশে জুলাইের এক তারিখ গুলশানে হামলায় ১৭ জন বিদেশি সহ ২০ জিম্মি হত্যার ঘটনার পর থেকেই বাংলাদেশে এই সিরিজ কতটা নিরাপদ হবে সেনিয়ে উদ্বেগ জানিয়ে আসছিলেন ইংলিশ খেলোয়াড়েরা।
তার প্রেক্ষিতে বাংলাদেশ সফরে এলো ইসিবির নিরাপত্তা দল।
গত বছর অক্টোবরে নিরাপত্তা ইস্যুতে সফর বাতিল করেছিলো অস্ট্রেলিয়া।
সাম্প্রতিক খবর:

কুয়েতের সালমি মরুভূমিতে মাইন বিস্ফোরণে বাংলাদেশি রাখাল নিহত

কুয়েতে তিন দশক ধরে গ্যাসের দাম অপরিবর্তিত!

লাইসেন্সবিহীন বাস ভাড়া ও পরিবহন সেবার বিরুদ্ধে কুয়েতের সতর্কতা

কুয়েত বিমানবন্দরে কর্মীদের ছবি ও ভিডিও ধারণে নিষেধাজ্ঞা

কুয়েত বিমানবন্দর টার্মিনাল-১ পুনরায় চালুর প্রস্তুতি

কুয়েতে আবুল হাশেম এনামের দ্রুত রোগমুক্তি কামনা করেছেন জালালাবাদ নেতৃবৃন্দ

কুয়েতে বেসরকারি খাতের বেতন মনিটরিংয়ে নতুন ব্যবস্থা চালু করল কেন্দ্রীয় ব্যাংক

প্রবাসে সোনালী অতীত, খবরের কাগজ থেকে ডিজিটাল যুগ

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল












