স্টাফ রিপোর্ট- জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার পাঁচ বছরের কারাদণ্ডাদেশের প্রতিবাদ জানিয়ে সংগঠনটির কুয়েত শাখা বৃহস্পতিবার কুয়েত সিটির একটি
হোটেলে এক প্রতিবাদ সভা করেছে।
প্রতিবাদ সভায় সংগঠনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ শরীফ হোসেন এর সভাপতিত্বে সাধারণ সম্পাদক আব্দুল কাদের মোল্লা ও যুগ্ন সাধারণ সম্পাদক মিজানুর রহমান লিটন এর যৌথ সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কুয়েত বিএনপির সাবেক সভাপতি মোঃ চুন্নু মোল্লা।
সভায় বক্তারা বলেন, এটা একটা মিথ্যা মামলা এ মামলাটির উদ্দেশ্যই হচ্ছে তাঁকে হেয় প্রতিপন্ন করা, তার রাজনৈতিক কেরিয়ার নষ্ট করার চেষ্টা,এবং নির্বাচন থেকে তাকে দূরে রাখা, আমরা এই রায়ের তীব্র নিন্দা জানাচ্ছি।
প্রতিবাদ সভায় বিশেষ অতিথি হিসাবে মঞ্চে উপস্থিত ছিলেন-সহ সভাপতি,আনোয়ার হোসেন মন্টু,তৈয়বুর রহমান,আশফাকুল হউক, কুয়েত যুবদলের সভাপতি মোখলেছুর রহমান জাকির, আজদ নুর প্রমুখ।
এছাড়া বক্তব্য রাখেন, কুয়েত বিএনপির অঙ্গসংগঠনের নেতৃবৃন্দদের মধ্যে, শের আলী খান,মারুফ হোসেন, মোঃ ইবাদত হোসেন,নুর আলম স্বপন, রনি আহম্মেদ লালন,রুমেন,আল আমিন,শাহাদাৎ হোসেন শান্ত,কবির হোসেনসহ আরো অনেকে।
সাম্প্রতিক খবর:

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল

যে অপরাধের উত্তর নেই: মক্কার ঘটনায় স্তব্ধ প্রবাসী সমাজ

মৌলভীবাজারে ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময় সভা ও র্যালি অনুষ্ঠিত

কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের প্রথম শিক্ষার্থীর অভিভাবকের আবেগঘন চিঠি: শিক্ষক দিবসে শ্রদ্ধার্ঘ্য

জেদ্দায় প্রবাসীদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের সতর্কবার্তা

কুয়েতের সালমি: মরুভূমিতে কোটি টাকার 'গাড়ির বাজার

ইউরোপের চাকরি ও ভিসার প্রলোভন,গ্রেফতার কুয়েতের এক রিক্রুটিং ব্যবসায়ী

ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে কুয়েতে বাংলাদেশ দূতাবাসে আলোচনা সভা ও দোয়া মাহফিল

কুয়েতে জশনে ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল অনুষ্ঠিত












