আগামী এক বছরের জন্য বাংলাদেশ ছাত্র ইউনিয়নের নতুন কাণ্ডারি হলেন লাকী আক্তার ও জি এম জিলানী শুভ।
ছাত্র ইউনিয়নের ৪১ সদস্য বিশিষ্ট ঘোষিত নতুন কমিটিতে লাকিকে সভাপতি এবং শুভকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে। লাকী আক্তার গত কমিটির সাধারণ সম্পাদক ও জি এম জিলানী শুভ সাংগঠনিক সম্পাদক ছিলেন।
বুধবার দুপুরে রাজধানীর মুক্তিভবনে ৩৭তম জাতীয় সম্মেলনের কাউন্সিল অধিবেশন শেষে এই নতুন কমিটি ঘোষণা করা হয়। সংগঠনের পক্ষ থেকে পাঠানো এক বিবৃতিতে বিষয়টি জানানো হয়েছে।
কমিটির অন্য সদস্যরা হলেন- সহ সভাপতি আবু তারেক সোহেল, লিটন নন্দী, জাহিদ ইসলাম সজিব, শাহীন হাওলাদার, তন্ময় ধর, মিথুন রায়, শিমুল কান্তি বৈষ্ণব, শেখ সাদ নূর অপি, সহকারী সাধারণ সম্পাদক সিয়াম সারোয়ার জামিল, তুহিন কান্তী দাস, আল আমিন, অনিক রায়, সাংগঠনিক সম্পাদক সুমন সেন গুপ্ত ও কোষাধ্যক্ষ ফয়েজউল্লাহ, দফতর সম্পাদক জ্যোর্তিময় চক্রবর্তী, শিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদক দীপাঞ্জন সিদ্ধান্ত কাজল, স্কুলছাত্র বিষয়ক সম্পাদক জি এম রাব্বি, বিজ্ঞান প্রযুক্তি ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সাদ্দাম হোসেন দিপক, প্রচার ও প্রকাশনা সম্পাদক রমেন চক্রবর্তী টিপু, সাংস্কৃতিক সম্পাদক কাজী রিতা, ক্রীড়া সম্পাদক ঋদ্ধ অনিন্দ, সমাজকল্যাণ ও পরিবেশ বিষয়ক সম্পাদক নুরুজ্জামান, সদস্য হাসান তারেক, আব্দুল হালিম, নিহার সরকার অঙ্কুর, মাহমুদা খাঁ, তানভীর রিয়াজ, অর্পিতা সুলতানা, রইসুজ্জামান, সৌরভ দেব, মেহেদী হাসান নোবেল, খ ম মিরাজ, রিয়াজ হোসেন, শারমিন জাহান পপি, সোহেল রানা, সুশান্ত ওঝা, রাতুল উজ জামান, নাদিম মাহমুদ ও মিনহাজুল আবেদীন।
সাম্প্রতিক খবর:

কুয়েতের সালমি মরুভূমিতে মাইন বিস্ফোরণে বাংলাদেশি রাখাল নিহত

কুয়েতে তিন দশক ধরে গ্যাসের দাম অপরিবর্তিত!

লাইসেন্সবিহীন বাস ভাড়া ও পরিবহন সেবার বিরুদ্ধে কুয়েতের সতর্কতা

কুয়েত বিমানবন্দরে কর্মীদের ছবি ও ভিডিও ধারণে নিষেধাজ্ঞা

কুয়েত বিমানবন্দর টার্মিনাল-১ পুনরায় চালুর প্রস্তুতি

কুয়েতে আবুল হাশেম এনামের দ্রুত রোগমুক্তি কামনা করেছেন জালালাবাদ নেতৃবৃন্দ

কুয়েতে বেসরকারি খাতের বেতন মনিটরিংয়ে নতুন ব্যবস্থা চালু করল কেন্দ্রীয় ব্যাংক

প্রবাসে সোনালী অতীত, খবরের কাগজ থেকে ডিজিটাল যুগ

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল












