জাকির সিকদার,স্টাফ রিপোর্টারঃ“বঙ্গবন্ধুর আহবানে বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ হয়ে মহান মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। এবং তাঁর নেতৃত্বেই দেশ স্বাধীন হয়, তিনি বাংলাদেশের অবসংবাদিত নেতা। বঙ্গবন্ধু কোনো দলের নয় তিনি সব দলের এবং সকল বিতর্কেও উর্দ্ধে রাখতে হবে তিনি শুধু বাংলাদেশের নেতা নন, তিনি বিশ্বেও সকল নিপিড়িত মানুষের নেতা। দেশ আজ স্বাধীন তবুও গণতন্ত্র আজও মুক্তি পায়নি। বঙ্গবন্ধু কন্যা এই কাজটি করতে পারেন। তার সকল ভাল কাজের সাথে আমরা আছি, থাকবো।” প্রধান অতিথির ভাষণে সাবেক মন্ত্রী এম নাজিমুদ্দিন আল আজাদ, চেয়ারম্যান, বাংলাদেশ লিবারেল ডেমোক্রেটিক পার্টি (বিএলডিপি) ও কো-চেয়ারম্যান, বিএনএ একথা বলেন।
আজ ১৩আগস্ট, ২০১৬ শনিবার জাতীয় জোট-বিএনএ কার্যালয় ৩৩, তোপখানা রোড-এ বিকেল ৩টায় বাংলাদেশ গণতান্ত্রিক মুক্তি আন্দোলন আয়োজিত ‘বঙ্গবন্ধুর ৪১তম শাহাদাৎবার্ষিকী ও জাতীয় শোকদিবস উপলক্ষে আলোচনা সভা’ অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মো. আশরাফ আলী হাওলাদার ।
সভাপতির ভাষণে বাংলাদেশ গণতান্ত্রিক মুক্তি আন্দোলন-এর চেয়ারম্যান মো. আশরাফ আলী হাওলাদার বলেন, “বাঙ্গালীর স্বাধীনতা অন্দোলনের প্রাণপুরুষ যার উদ্বাত্ব আহবানে সাড়া দিয়ে আমরা দেশকে স্বাধীন করেছিলাম, তিনি জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তার স্বপ্নের সোনার বাংলা বাস্তবায়ন করেই আমরা তাঁর প্রতি যথাযথ সম¥ান জানাতে পারি।”
বিশেষ অতিথি হিসেবে ভাষণ দেন মো. সিরাজুল ইসলাম, ভাইস-চেয়ারম্যান, বাংলাদেশ গণতান্ত্রিক মুক্তি আন্দোলন; মো. তোজাম্মেল হক, সভাপতি, ঢাকা মহানগর উত্তর, বাংলাদেশ গণতান্ত্রিক মুক্তি আন্দোলন; মো. অলিউল্লাহ চৌধুরী, সভাপতি, ঢাকা মহানগর দক্ষিণ, বাংলাদেশ গণতান্ত্রিক মুক্তি আন্দোলন; নারায়ণগঞ্জ জেলা সভাপতি বিপ্লব হাসান; আশুলিয়া সভাপতি মো. জাকির শিকদার, মো আলমগীর হোসেন ম-ল, সভাপতি, বাংলাদেশ গণতান্ত্রিক মুক্তি প্রতিবন্ধী শ্রমিক আন্দোলন, পার্টির চেয়ারম্যান অধ্যাপক মুফাসসির বজলুর রহমান আমিনী, তৃণমূল বিএনপির দপ্তর সম্পাদক ডা. সুরমা শ্রমিক নেতা আরমান হোসেন পলাশ সভায় বক্তব্য রাখেন। অনুষ্ঠানে বিপুল সংখ্যক দর্শক উপস্থিত ছিলেন।











