জাকির সিকদার,সাভার থেকে: বাংলাদেশ কমিউনিষ্ট পার্টির আশুলিয়া থানা শাখার সহ সম্পাদক ও গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র সাভার-আশুলিয়া থানা কমিটির সদস্য কমরেড মফিজুল ইসলাম মফিজ এর বাবা ছবুর উদ্দিন ডিইপিজেড এর একটি কারখাতে কর্মরত অবস্থায় ১১ নভেম্বর অনুমানিক রাত্রি ১০ টায় হঠাৎ অসুস্থ হয়ে পড়লে প্রথমে তাকে পলাশ বাড়ি হাবিব ক্লিনিক পরে গণস্বাস্থ্য হাসপাতালে ভর্তি করা হয় । রাত্রি ১২ টার দিকে তার অবস্থার আরো অবণতি হলে তাকে সাভার এনাম মেডিকেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়, সেখানে কতব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে । এ সময় বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সাভার উপজেলা কমিটির সভাপতি সাইফুল্লাহ আল মামুন, সাধারণ সম্পাদক আজম খান বাবু, আশুলিয়া শাখা সম্পাদক মজিবার, সদস্য সাহিন গাজী, আব্দুর রাজ্জাক, গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র সাভার-আশুলিয়া আন্চলিক কমিটির সাধারণ সম্পাদক খাইরুল মামুন মিন্টু ও পরিবারের লোকজন উপস্থিত ছিলেন ।
রাত্রি ২টার দিকে এ্যামবুলেন্স করে গ্রামের বাড়ি মানিক গন্জ জেলার সাটুরিয়া থানার দরগ্রামে উদ্দেশ্যে লাশ নিয়ে যাওয়ার পথে, কালাম পুর পার হওয়ার পর একদল ডাকাত রাস্থা আবরোধ করে লাশের সঙ্গে থাকা ব্যাক্তিদের কাছে থাকা স্বর্ণ অলংকার, টাকা পয়সা,মোবাইল ফোন ছিনিয়ে নেয় ।পরে আজ সকাল ১০টায় মৃত ছবুর উদ্দিন কে জানাযার পর পারিবরিক কবরস্থানে সমাহিত করা হয় ।
তাং ১২-১১-১৫ইং
সাম্প্রতিক খবর:

কুয়েতের সালমি মরুভূমিতে মাইন বিস্ফোরণে বাংলাদেশি রাখাল নিহত

কুয়েতে তিন দশক ধরে গ্যাসের দাম অপরিবর্তিত!

লাইসেন্সবিহীন বাস ভাড়া ও পরিবহন সেবার বিরুদ্ধে কুয়েতের সতর্কতা

কুয়েত বিমানবন্দরে কর্মীদের ছবি ও ভিডিও ধারণে নিষেধাজ্ঞা

কুয়েত বিমানবন্দর টার্মিনাল-১ পুনরায় চালুর প্রস্তুতি

কুয়েতে আবুল হাশেম এনামের দ্রুত রোগমুক্তি কামনা করেছেন জালালাবাদ নেতৃবৃন্দ

কুয়েতে বেসরকারি খাতের বেতন মনিটরিংয়ে নতুন ব্যবস্থা চালু করল কেন্দ্রীয় ব্যাংক

প্রবাসে সোনালী অতীত, খবরের কাগজ থেকে ডিজিটাল যুগ

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল












