বাংলাদেশের অনেক কিছুই ভালো লাগে দক্ষিণ আফ্রিকা দলের ক্রিকেটারদের কাছে। তবে ট্রাফিক ব্যবস্থা নিয়ে তাদের আপত্তি রয়েছে।
মঙ্গলবার বাংলাদেশের প্রশংসা করে মর্নে মরকেল বলেন, ‘বাংলাদেশে আসাটা সব সময়ই বিশেষ কিছু। এখানকার মানুষজন বাড়ির মতো অনুভূতি দেয়। তবে ট্রাফিকটা আনন্দের মতো কিছু নয়। একই সাথে বাংলাদেশে আসা এবং এখানে খেলাটা সব সময়ই কঠিন ব্যাপার। তবে এখানকার সবাই আমাদেরকে বাড়িতে থাকার মজাটাই দেয়। এ জন্য ধন্যবাদ।’
ঢাকা টেস্টে ভালো খেলার বিষয়টি উল্লেখ করে মরকেল বলেন, ‘এই ম্যাচে আমরা ভালো খেলতে চাই। বুঝিয়ে দিতে চাই, কেনো আমরা এক নম্বর। আমি উপমহাদেশে বোলিং করে সব সময়ই মজা পাই। কারণ দক্ষিণ আফ্রিকায়ও আমি খুব বেশি বাউন্স পাই না। ফলে এখানে খেলাটা আমার মতোই। আমাদের ২০ উইকেট নিতে হবে, সেটা যেভাবেই হোক। বাংলাদেশের ব্যাটিং লাইনটা আরো একবার মনোযোগ দিয়ে দেখতে হবে। আমরা মাঠে আলাদা পরিকল্পনা প্রয়োগ করবো। আশা করি তা আমাদের কাজে লাগবে।’
তিনি আরো বলেন, ‘আমি উইকেটের নানা দিক থেকে বল করতে পছন্দ করি। একজন পেসারের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ। নানা দিক থেকে বল করে ব্যাটসম্যানকে বিভ্রান্ত করতে পছন্দ করি আমি। আবহাওয়ার বিষয়টি আমাদের নিয়ন্ত্রণে নেই। আমাদের কাজ হলো মানসিকভাবে দৃঢ় থাকা। আমরা তা-ই আছি।’
বাংলাদেশের সাম্প্রতিক পারফরম্যান্সের প্রশংসা করে প্রোটিয়া এই বোলার বলেন, ‘বাংলাদেশ খুব ভালো ক্রিকেট খেলছে। এ কারণে তাদের আত্মবিশ্বাসও অনেক উঁচুতে। দীর্ঘদিন পর চট্টগ্রামে আমরা টেস্ট খেলেছি। আমরা টেস্টই বেশি খেলতে চাই। ঢাকাতেও আশা করি দারুণ কিছু হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো- মৌলিক বিষয়গুলো ঠিক রাখা। মৌলিক বিষয়গুলো কখনোই অবহেলা করা যায় না। এ ক্ষেত্রে হাশিম আমলা ও জ্যাক ক্যালিসের কথা বলতে হয়, তারা তাদের মৌলিক বিষয় ঠিক রেখে ব্যাটিং করেন।’
সাম্প্রতিক খবর:

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল

যে অপরাধের উত্তর নেই: মক্কার ঘটনায় স্তব্ধ প্রবাসী সমাজ

মৌলভীবাজারে ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময় সভা ও র্যালি অনুষ্ঠিত

কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের প্রথম শিক্ষার্থীর অভিভাবকের আবেগঘন চিঠি: শিক্ষক দিবসে শ্রদ্ধার্ঘ্য

জেদ্দায় প্রবাসীদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের সতর্কবার্তা

কুয়েতের সালমি: মরুভূমিতে কোটি টাকার 'গাড়ির বাজার

ইউরোপের চাকরি ও ভিসার প্রলোভন,গ্রেফতার কুয়েতের এক রিক্রুটিং ব্যবসায়ী

কুয়েতে শেষ হলো আকামা বদলের সুযোগ, ২৭ হাজার প্রবাসীর খাত পরিবর্তন

খাদ্য নিরাপত্তা ও নাগরিক সচেতনতা: উন্নত বিশ্বের চেয়ে আমরা ঠিক কতটা পিছিয়ে?












