অগ্রদৃষ্টি ডেস্ক:: সোমবার ফেসবুক কর্তৃপক্ষকে ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিমের চিঠি পাঠানোর একদিন পরই ফেসবুক কর্তৃপক্ষ ফিরতি চিঠিতে বাংলাদেশ সরকারের আহ্বানে সাড়া দিয়ে আলোচনার আগ্রহ দেখিয়েছে।
নারী ও শিশুর প্রতি অবমাননাকর বিষয়সহ সাইবার ক্রাইম রোধ এবং আপত্তিকর কনটেন্ট নিয়ন্ত্রণে সোমবার ফেসবুক কর্তৃপক্ষকে ই-মেইলে চিঠি পাঠান তারানা হালিম।
ওই চিঠি পাঠানোর একদিন পর মঙ্গলবার বিকেলে ফেসবুক কর্তৃপক্ষ রিপ্লাই দিয়েছে বলে জানিয়েছেন প্রতিমন্ত্রী।
তারানা হালিম বলেন, ফেসবুকের এশিয়া অঞ্চলের পলিসি অ্যাডভাইজর আঁখি দাশ আমাকে ই-মেইল করেছেন।
চলতি মাসের ৬ বা ৭ ডিসেম্বর ফেসবুক কর্তৃপক্ষ আলোচনার প্রস্তাব দিয়েছে বলে জানান তারানা হালিম।
‘এখন আমরা তাদের আমন্ত্রণ জানাবো,’ বলেন প্রতিমন্ত্রী তারানা হালিম।
সাম্প্রতিক খবর:

কুয়েতের সালমি মরুভূমিতে মাইন বিস্ফোরণে বাংলাদেশি রাখাল নিহত

কুয়েতে তিন দশক ধরে গ্যাসের দাম অপরিবর্তিত!

লাইসেন্সবিহীন বাস ভাড়া ও পরিবহন সেবার বিরুদ্ধে কুয়েতের সতর্কতা

কুয়েত বিমানবন্দরে কর্মীদের ছবি ও ভিডিও ধারণে নিষেধাজ্ঞা

কুয়েত বিমানবন্দর টার্মিনাল-১ পুনরায় চালুর প্রস্তুতি

কুয়েতে আবুল হাশেম এনামের দ্রুত রোগমুক্তি কামনা করেছেন জালালাবাদ নেতৃবৃন্দ

কুয়েতে বেসরকারি খাতের বেতন মনিটরিংয়ে নতুন ব্যবস্থা চালু করল কেন্দ্রীয় ব্যাংক

প্রবাসে সোনালী অতীত, খবরের কাগজ থেকে ডিজিটাল যুগ

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল












