বিশেষ প্রতিনিধিঃ বৌদ্ধ ধর্মাবল্বীদের বৃহওম ধর্মীয় উৎসব শুভ প্রবারণা পূর্ণিমা কুয়েত বৌদ্ধ দের বৃহত্তম ধর্মীয় সংগঠন “বাংলাদেশী বৌদ্ধ সমিতি, কুয়েত” এর উদ্যোগে গত ১৪ অক্টোবর ২০১৬ইং রোজ শুক্রবার সাং সম্পাদক স্বপন বড়ুয়া’র ফেহাস্থ বাসায় অনুষ্টিত হয়।
এতে পঞ্চশীল প্রার্থনা করেন ধর্মীয় সম্পাদক চন্দন বড়ুয়া। বুদ্ধ পূজা ও সীবলী পূজা উৎসর্গ করেন প্রাক্তন প্রধান উপদেষ্টা মৃনাল বড়ুয়া। 
বিনয় প্রসাদ বড়ুয়া,র সঞ্চলনায় ধর্মালোচনায় অংশ গ্রহণ করেন পবন বড়ুয়া,তমাল কান্তি বড়ুয়া সুমন রাজ বড়ুয়া, নবাগত সদস্য ভবতোষ বড়ুয়া ও বিদয়ন বড়ুয়া। স্বপরিবারে উপস্থিত হয়ে প্রবারণা পূর্ণিমার তাৎপর্য তুলে ধরে সবাইকে মৈত্রীময় শুভেচ্ছা জ্ঞাপন করেন সভাপতি অশোক বড়ুয়া। অনুষ্ঠানে অতিথি হয়ে উপস্থিত ছিলেন রাউজান নিবাসী ভবতোষ বড়ুয়া (কদলপুর) ও বিদয়ন বড়ুয়া (হোয়ারাপাড়া)। শুভেচ্ছা বিনিময় কালে নবাগত অথিতিদ্বয় সমিতির কর্মকান্ড দেখে আনন্দিত হয়ে সমিতির নানান কাজের প্রশংসা করেন এবং সদস্য পদ গ্রহণ করেন।
পরিশেষে ধর্মীয় সম্পাদক চন্দন বড়ুয়া সদ্য এক পুত্র সন্তান লাভ করায় এক প্রীতি মধ্যাহ্ন ভোজের আয়োজন করেন।











