জগলুল হুদা ঃ পাকিস্তান ও আফগানিস্তানের মত বাংলাদেশকে একটি অকার্যকর রাষ্ট্রে পরিণত করার
জন্য মরিয়া হয়ে উঠেছে বিএনপি জামাতের আন্তর্জাতিক দোসররা। রাজনৈতিক ভাবে
মোকাবেলায় ব্যর্থ হয়ে তারা সরকারকে বেকায়দায় ফেলার জন্য একের পর এক খুন ও
গুপ্ত হত্যা করছেন বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক
ডক্টর হাসান মাহমুদ এমপি। তাদের এসব অপকর্ম অতীতের মত আগামীতেও মোকাবেলা করার
জন্য বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা সর্বদা প্রস্তুত আছেন বলেন হুশিয়ারী উচ্ছারণ
করে তিনি আরো বলেন, রিজার্ভ চুরিতেও তাদের হাত রয়েছে। কোন প্রকার ষড়যন্ত্র করে
এই সরকারকে বিন্দু মাত্র টলাতে পারবেন না।
গতকাল আবুধাবী ইন্টার কন্টিনেল্টাল হোটেলের বল রুলে আবুধাবী কেন্দ্রীয়
বঙ্গবন্ধু পরিষদের দ্বি বার্ষিকী সম্মেলনের প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব
কথা বলেন।
আবুধাবী কেন্দ্রীয় বঙ্গবন্ধু পরিষদের সভাপতি ইফতিখার হোসেন বাবুলের সভাপতিত্বে
সাধারণ সম্পাদক নাছির তালুকদারের পরিচালনায় অন্যানের মাঝে বক্তব্য করেন
আমিরাতে নিযুক্ত রাষ্ট্রদূত মহাম্মদ এমরান, ইউএই বাংলাদেশ সমিতির
সভাপতি প্রকৌশলী মোয়াজ্জেম হোসেন, ইমরাদ সোসেন ইমু, শওকত আকবর, শেখ জায়েদ
বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হাবিবুল্লাহ খন্দকার, ড. রায়হান জামিলসহ আমিরাতে
প্রদেশিক বঙ্গবন্ধু পরিষদ,সামজিক ও রাজনৈতিক সংগঠনের নেতারা বক্তব্য রাখেন।
সম্মেলনে বাংলাদেশ দূতাবাস ছাড়া আমিরাতে বাংলাদেশী পতাকা বাহী বিভিন্ন
প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পরে ডক্টর হাসান মাহমুদ এমপি ইফতিখার হোসেন বাবুল সভাপতি, নাছির তালুকদার
সাধারণ সম্পাদক ও আলাউদ্দিনকে সাংগঠনিক সম্পাদক করে আগামী ২ বছরের জন্য ৭১
সদস্য বিশিষ্ট কার্যকরি কমিটির নাম ঘোষণা করেন।
সাম্প্রতিক খবর:

কুয়েতের সালমি মরুভূমিতে মাইন বিস্ফোরণে বাংলাদেশি রাখাল নিহত

কুয়েতে তিন দশক ধরে গ্যাসের দাম অপরিবর্তিত!

লাইসেন্সবিহীন বাস ভাড়া ও পরিবহন সেবার বিরুদ্ধে কুয়েতের সতর্কতা

কুয়েত বিমানবন্দরে কর্মীদের ছবি ও ভিডিও ধারণে নিষেধাজ্ঞা

কুয়েত বিমানবন্দর টার্মিনাল-১ পুনরায় চালুর প্রস্তুতি

কুয়েতে আবুল হাশেম এনামের দ্রুত রোগমুক্তি কামনা করেছেন জালালাবাদ নেতৃবৃন্দ

কুয়েতে বেসরকারি খাতের বেতন মনিটরিংয়ে নতুন ব্যবস্থা চালু করল কেন্দ্রীয় ব্যাংক

প্রবাসে সোনালী অতীত, খবরের কাগজ থেকে ডিজিটাল যুগ

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল












