বিনোদন ডেস্ক : বলিউডের সুপারস্টার, এখনো ব্যাচেলর ড্যাশিং তারকা আসছেন নতুন অবতারে। বর্তমান সময়ের অন্যতম সফল নির্মাতা-অভিনেতা জুটি আলী আব্বাস জাফর ও সালমান খান। সুলতান, টাইগার জিন্দা হ্যায় সিনেমার পর এবার আসছে এ জুটির ভরত। এতে একাধিক রূপে দেখা যাবে সালমানকে।
সিনেমায় পাঁচ রকম রূপে দেখা যাবে সালমান খানকে। এ অভিনেতার লুক প্রসঙ্গে পরিচালক আলী আব্বাস জাফর বলেন, ‘সিনেমায় তার বয়স ৮ থেকে ৬৮ বছরের মধ্যে। তাই তাকে বিভিন্ন বয়সী ব্যক্তির রূপে দেখা যাবে। এখন আমাদের ভারতীয় ও আন্তর্জাতিক টিম নিয়ে গবেষণা চলছে এটি কৃত্রিম উপায়ে নাকি ভিএফএক্সের মাধ্যমে করব। আমরা এখন এই কাজই করছি।’
গত ২২ ডিসেম্বর মুক্তি পেয়েছে টাইগার জিন্দা হ্যায়। এখনো বক্স অফিসে ব্যবসা করছে সিনেমাটি। এরই মধ্যে নতুন সিনেমার কাজ শুরু প্রসঙ্গে এ নির্মাতা বলেন, ‘আমি খুবই কাজ পাগল। কাজ আমাকে খুবই টানে। ভরত সিনেমায় কাজ শুরুর ব্যাপারে আমি উচ্ছ্বসিত। কারণ এর আগে এমন কাজ করিনি। এটি সম্পূর্ণ ভিন্ন ঘরানার। এমনকি এটিকে কোনো নির্দিষ্ট ঘরানায় সীমাবদ্ধ করতে চাইছি না। এটি খুবই সুন্দর ও মানবীয় গল্প এবং একই সঙ্গে সমসাময়িক। কাজ করার জন্য উন্মুখ হয়ে আছি।’
জানা গেছে, ভরত নির্মিত হচ্ছে ২০১৪ সালে মুক্তিপ্রাপ্ত ওড টু মাই ফাদার সিনেমা অবলম্বনে। কোরিয়ান এ সিনেমাটিতে ১৯৫০ সাল থেকে বর্তমান সময় পর্যন্ত একটি সাধারণ ব্যক্তির জীবনের গল্প তুলে ধরা হয়। চলতি বছর জুনে সিনেমাটির শুটিং শুরু হবে। এটি মুক্তি পাবে আগামী বছর ঈদুল ফিতরে। সূত্র: হিন্দুস্তান টাইমস
সাম্প্রতিক খবর:

কুয়েতের সালমি মরুভূমিতে মাইন বিস্ফোরণে বাংলাদেশি রাখাল নিহত

কুয়েতে তিন দশক ধরে গ্যাসের দাম অপরিবর্তিত!

লাইসেন্সবিহীন বাস ভাড়া ও পরিবহন সেবার বিরুদ্ধে কুয়েতের সতর্কতা

কুয়েত বিমানবন্দরে কর্মীদের ছবি ও ভিডিও ধারণে নিষেধাজ্ঞা

কুয়েত বিমানবন্দর টার্মিনাল-১ পুনরায় চালুর প্রস্তুতি

কুয়েতে আবুল হাশেম এনামের দ্রুত রোগমুক্তি কামনা করেছেন জালালাবাদ নেতৃবৃন্দ

কুয়েতে বেসরকারি খাতের বেতন মনিটরিংয়ে নতুন ব্যবস্থা চালু করল কেন্দ্রীয় ব্যাংক

প্রবাসে সোনালী অতীত, খবরের কাগজ থেকে ডিজিটাল যুগ

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল












