বর্তমান বাংলাদেশে ছাত্র রাজনীতি করা খুব কঠিন হয়ে গেছে বলে মন্তব্য করেছেন জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম।
বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা ও শেখ কামালের জন্মদিন উপলক্ষে রোববার (০৯ আগস্ট) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে অনুষ্ঠিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
বাংলাদেশ ছাত্রলীগ এ আলোচনা সভার আয়োজন করে।
সৈয়দ আশরাফ আরও বলেন, অনেকেই আছেন, পত্র-পত্রিকাতেও দেখা যায় আমাদের দলের লোকজন ছাত্রলীগকে নিয়ে ঠাট্টা-টিটকারি করেন। এটা অত্যন্ত দুঃখজনক। তারা বয়সে তরুণ, ভুল ত্রুটি হতেই পারে। কিন্তু তাদের অবজ্ঞা করা উচিৎ না।
আমরা যখন ছাত্র রাজনীতি করতাম, তখন ছিল ছাত্র রাজনীতির স্বর্ণযুগ। বর্তমানে তথকথিত সুশীল সমাজের সমালোচনায় ছাত্র রাজনীতি করাই কঠিন হয়ে গেছে। অথচ আমরাই বলি, ছাত্ররাই আগামী দিনে নেতৃত্ব দেবে।
শুধু ছাত্রলীগ না, সব ছাত্র সংগঠনেরই রাজনীতি করা কঠিন হয়ে যাচ্ছে। তারপরও ছাত্রলীগ এগিয়ে যাচ্ছে, যোগ করেন তিনি।
ছাত্রলীগ কর্মীদের উদ্দেশ্যে সৈয়দ আশরাফ বলেন, আপনারাই পারেন ছাত্রলীগকে সেই স্বর্ণ যুগে ফিরিয়ে নিয়ে যেতে।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন ছাত্রলীগ সভাপতি সাইফুর রহমান সোহাগ। এছাড়া আরও বক্তব্য রাখেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা ওবায়দুল মোক্তাদির, এনামুল হক শামীম প্রমুখ।
সভা সঞ্চালনা করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন।
সাম্প্রতিক খবর:

১০১ প্লাটুন বিজিবি মোতায়েন, ড্রোন ব্যবহারে চলছে পর্যবেক্ষণ

রাজনীতির উজ্জ্বল নক্ষত্র তোফায়েল আহমেদ

মুন্সীগঞ্জে ফিল্মি কায়দায় কৃষিজমির মাটি লুটের অভিযোগ

দ্বিধাবিভক্ত জাতি: সমাধান কি কেবল একটি নির্বাচন?

উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়াকে লন্ডনে নেওয়া হতে পারে

সিলেট রত্ন ফাউন্ডেশনের নতুন কমিটি- অগ্রদৃষ্টি

সাবেক শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন পারিবারিক কবরস্থানে সমাহিত

অচলাবস্থার মধ্যেও কোটি টাকার জ্বালানি খরচ: কোথায় গেল নগর ভবনের তেল?

আপনারাই তো বলেন, নির্দোষরা যেন সাজা না পায়: আবদুল হামিদকে নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা












