আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সংঘর্ষের পর প্রশাসনের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তুলে বরগুনা পৌরসভায় আওয়ামী লীগের মেয়র প্রার্থী নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন।
বুধবার বেলা সাড়ে ১১টার দিকে মেয়র প্রার্থী মো. কামরুল আহসান মহারাজ বরগুনা প্রেসক্লাবে এ ঘোষণা দেন।
সকালে ভোট শুরুর দেড় ঘণ্টার মধ্যে বরগুনা পৌর এলাকার গগণ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে আওয়ামী লীগের মেয়রপ্রার্থীর পক্ষে সিল মারার সময় আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সংঘর্ষে নির্বাচনী কর্মকর্তাসহ অন্তত ১০ জন আহত হন।
কামরুল আহসান বলেন, “নির্বাচনে জাল ভোট দানসহ নানাভাবে কারচুপি হচ্ছে। এ অবস্থায় প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তারা নিশ্চুপ রয়েছেন। প্রকৃতপক্ষে তারা পক্ষপাতিত্ব করছেন।”
বরগুনা পৌরসভার নয়টি কেন্দ্র থেকে তিনি তার নির্বাচনী এজেন্টদের বের করে নিয়ে এসেছেন বলেও জানিয়েছেন।
এ ব্যাপারে রিটার্নিং কর্মকর্তা মো. আবদুল্লাহর সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।
আওয়ামী লীগের প্রার্থী বর্জন করলেও দলের দুই নেতা ভোটে রয়েছেন, যারা আগে মেয়র ছিলেন। এর মধ্যে সাহাদাত হোসেন বিদায়ী ও শাহজাহান তার আগের মেয়র।
এছাড়া বিএনপির এস এম নজরুল ইসলাম, জাতীয় পার্টির আ. জলিল হাওলাদার, এনপিপির মাহবুবুল আলম মান্নু ও স্বতন্ত্র প্রার্থী হুমায়ন কবীর এ পৌরসভার ভোটে রয়েছেন।
সাম্প্রতিক খবর:

বাহরাইনে প্রবাসীদের অন্য প্রতিষ্ঠানে কাজের সুযোগ, মেয়াদ ৩ মাস

কুয়েতে মধ্য আমেরিকার তিন দেশের যৌথ স্বাধীনতা দিবস উদ্যাপন

কুয়েতে ঈদের আগে সুগন্ধি বাজারে ব্যস্ত ছিলেন বাংলাদেশী ব্যবসায়ীরা

ঐতিহাসিক বদর দিবস আজ

জায়েদ সাসটেইনেবলিটি অ্যাওয়ার্ড পেলেন বাংলাদেশের মোস্তফা

২০২৪ সালে মৌলভীবাজারের আলোচিত ঘটনা

কুয়েতে "মাদককে না বলি,খেলাধুলাকে হ্যাঁ বলি" স্লোগানে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

জালালাবাদের নির্বাচন বাতিল

ওমানে স্থানীয় কর্মীদের চাকরির সুযোগ, প্রবাসীদের জন্য কঠোর নিয়ম












