খেলাধুলা ডেস্ক : ২০১৭ সালে লা লিগা ও চ্যাম্পিয়নস লীগের শিরোপা জেতা রিয়াল মাদ্রিদের কোচ জিনেদিন জিদান ফ্রেঞ্চ বর্ষসেরা কোচের পুরস্কার অর্জন করেছেন।
ফ্রান্স ফুটবল ম্যাগাজিন কর্তৃক মনোনীত বর্ষসেরা কোচের পুরস্কার গ্রহণের পরে জিদান বলেছেন, ‘কঠিন পরিস্থিতিতেও আমি যে ভালো কোচ হতে পারি সেটাই আমি প্রমাণ করতে চাই।’
বর্তমানে লা লিগায় মোটেই ভালো অবস্থায় নেই রিয়াল। টেবিলের শীর্ষে থাকা বার্সেলোনার থেকে ১৬ পয়েন্ট পিছিয়ে চতুর্থ স্থানে রয়েছে রিয়াল। মৌসুমের প্রথম এল ক্ল্যাসিকোতে ঘরের মাঠে ৩-০ গোলে পরাজিত হয়েছিল রিয়াল। রবিবার সেল্টা ভিগোর সাথে ২-২ গোলে ড্র করে পয়েন্ট হারিয়েছে।
জিদান বলেছেন, অবশ্যই এই মুহূর্তে আমাদের পরিস্থিতি ভাল নয়। কিন্তু আমি এটার পরিবর্তন করবো। আমি জানি আমার দলের এমন অনেক খেলোয়াড় আছে যাদের ওপর আমার আস্থা আছে। কিছু কিছু মানুষ মনে করে আমার কাছে সবকিছুই অনেক সহজ। কিন্তু আসলে তা নয়। খেলোয়াড় বা কোচ হিসেবে আমি সবসময়ই পরিশ্রম করেই দলকে কিছু দেবার চেষ্টা করেছি।
সাম্প্রতিক খবর:

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল

যে অপরাধের উত্তর নেই: মক্কার ঘটনায় স্তব্ধ প্রবাসী সমাজ

মৌলভীবাজারে ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময় সভা ও র্যালি অনুষ্ঠিত

কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের প্রথম শিক্ষার্থীর অভিভাবকের আবেগঘন চিঠি: শিক্ষক দিবসে শ্রদ্ধার্ঘ্য

জেদ্দায় প্রবাসীদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের সতর্কবার্তা

কুয়েতের সালমি: মরুভূমিতে কোটি টাকার 'গাড়ির বাজার

ইউরোপের চাকরি ও ভিসার প্রলোভন,গ্রেফতার কুয়েতের এক রিক্রুটিং ব্যবসায়ী

কুয়েতে শেষ হলো আকামা বদলের সুযোগ, ২৭ হাজার প্রবাসীর খাত পরিবর্তন

খাদ্য নিরাপত্তা ও নাগরিক সচেতনতা: উন্নত বিশ্বের চেয়ে আমরা ঠিক কতটা পিছিয়ে?












