মোঃবিলাল উদ্দিন /এ,বি,এম বুলবুল আহমদ : বিদেশে হাড় ভাংগা পরিশ্রম করে ও মানুষ নিজ এলাকার কথা ভুলে যাননি। তার এলাকার জন কল্যাণ, মসজিদ, মাদ্রাসা, স্কুল, রাস্তাঘাট ও অসহায় মানুষের সেবা করে আসছেন তেমনি একজন মানুষ সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বাদেপাসা ইউনিয়নের জামিরা (সাবেক পাকশাইল) গ্রামের ও উত্তর বাদেপাসা ইউনিয়নের মৃত হাবিব আলী হবই মেম্বারের ছেলে ফ্রান্স প্রবাসী লুৎফুর রহমান।
এলাকার প্রবাসীদের আর্থিক সহযোগিতা নিয়ে জামিরা হতে পাকশাইল প্রায় ৩ কিলোমিটার রাস্তার কাজ করতেছেন। রাস্তা টির কাজ সমাপ্ত হলে অত্র এলাকার কৃষক, দিনমজুর সহ অনেক উপকৃত হবে।
রাস্তার কাজ দেখতে যানবাংলাদেশ গ্রীন ক্রিসেন্ট সোসাইটি র সেক্রেটারী এ,বি,এম বুলবুল আহমদ, পাকশাইল ওয়েলফেয়ার ট্রাস্টের ভাইস প্রেসিডেন্ট বদরুল ইসলাম, পাকশাইল গ্রেট ভিশনের জামিল আহমেদ, ইমন আহমদ ও সাইদুল হক প্রমুখ।
ফ্রান্স প্রবাসী লুৎফুর রহমান জানান, এই কাজ সমাপ্ত করতে প্রায় ১০ লাখ টাকার প্রয়োজন এবং তিনি প্রবাসী দানশীল ব্যাক্তি বর্গের সহযোগিতা কামনা করেন।











