সিলেট: আওয়ামী লীগের ২০তম জাতীয় সম্মেলনের লোগো সম্বলিত ফেসবুকে বিশেষ অ্যাপ তৈরি করলেন সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সহ- সভাপতি এমদাদুর রহমান।
মঙ্গলবার (১৮ অক্টোবর) তার তৈরি অ্যাপস সাড়া জাগিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে। এখন অনেকে অ্যাপটি সংযোগ করে প্রোফাইল পিকচার পরিবর্তন করেছেন। এ কারণে সিলেটের সর্বমহলে প্রশংসিত এমদাদ।
অ্যাপ এর বিষয়ে এমদাদ রহমান অগ্রদৃষ্টিকে বলেন, সবাইতো বিভিন্নভাবে সম্মেলনের সৌন্দর্য্য বর্ধনে কাজ করছেন। তাই নিজেও একটু ভিন্ন কিছু করার চেষ্টায় এই অ্যাপ।
এর আগে সোমবার (১৭ অক্টোবর) রাতে আওয়ামী লীগ এর ২০তম সম্মেলন উপলক্ষ্যে ফেসবুক প্রোফাইলে ব্যবহারের জন্য বিশেষ এই অ্যাপটি তৈরি করেন তিনি।
আওয়ামী লীগের সম্মেলনের এই অ্যাপটি জনপ্রিয় ফেসবুক মাধ্যমে ব্যবহার করা প্রসঙ্গে এমদাদ বলেন, দলীয় অ্যাপটি ইতিমধ্যে ফেসবুকের হাজারো ব্যবহারকারীর প্রোফাইলে শোভা পাচ্ছে।
সাম্প্রতিক খবর:

প্রবাসে সোনালী অতীত, খবরের কাগজ থেকে ডিজিটাল যুগ

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল

যে অপরাধের উত্তর নেই: মক্কার ঘটনায় স্তব্ধ প্রবাসী সমাজ

মৌলভীবাজারে ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময় সভা ও র্যালি অনুষ্ঠিত

কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের প্রথম শিক্ষার্থীর অভিভাবকের আবেগঘন চিঠি: শিক্ষক দিবসে শ্রদ্ধার্ঘ্য

জেদ্দায় প্রবাসীদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের সতর্কবার্তা

কুয়েতের সালমি: মরুভূমিতে কোটি টাকার 'গাড়ির বাজার

ইউরোপের চাকরি ও ভিসার প্রলোভন,গ্রেফতার কুয়েতের এক রিক্রুটিং ব্যবসায়ী

কুয়েতে শেষ হলো আকামা বদলের সুযোগ, ২৭ হাজার প্রবাসীর খাত পরিবর্তন












