এম এস ইসলাম, বিশেষ প্রতিনিধঃ সৌদি আরবের রিয়াদ প্রবাসী বিশিষ্ট ব্যবসায়ী জসিম উদ্দিন সাঈদ পাচ্ছেন বাংলাদেশ ব্যাংক রেমিট্যান্স অ্যাওয়ার্ড-২০১৫। ব্যবসায়ী জসিম উদ্দিন সাঈদ ফেনীর বাসিন্দা।
আগামী ১৮ অক্টোবর রাজধানীর বাংলা একাডেমীর আবদুল করিম সাহিত্য বিশারদ মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে ‘বাংলাদেশ ব্যাংক রেমিট্যান্স এ্যাওয়ার্ড-২০১৫’ তুলে দেয়া হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন, অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন, বাংলাদেশ ব্যাংকের গভর্ণর ফজলে কবির।
বাংলাদেশ ব্যাংকের ফাইন্যান্সিয়াল ইনক্লুশন ডিপার্টমেন্টের মহাব্যবস্থাপক নুরুন নাহার স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানা গেছে।
উল্লেখ্য, জসিম উদ্দিন সায়েদ দাগনভূঞা উপজেলার জায়লস্কর ইউনিয়নের নেয়াজপুর গ্রামের বাসিন্দা ও সিলোনীয়া উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সাঈদ আহম্মদের ছেলে।
অগ্রদুষ্টি.কম // এমএসআই
সাম্প্রতিক খবর:

প্রবাসে সোনালী অতীত, খবরের কাগজ থেকে ডিজিটাল যুগ

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল

যে অপরাধের উত্তর নেই: মক্কার ঘটনায় স্তব্ধ প্রবাসী সমাজ

মৌলভীবাজারে ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময় সভা ও র্যালি অনুষ্ঠিত

কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের প্রথম শিক্ষার্থীর অভিভাবকের আবেগঘন চিঠি: শিক্ষক দিবসে শ্রদ্ধার্ঘ্য

জেদ্দায় প্রবাসীদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের সতর্কবার্তা

কুয়েতের সালমি: মরুভূমিতে কোটি টাকার 'গাড়ির বাজার

ইউরোপের চাকরি ও ভিসার প্রলোভন,গ্রেফতার কুয়েতের এক রিক্রুটিং ব্যবসায়ী

কুয়েতে শেষ হলো আকামা বদলের সুযোগ, ২৭ হাজার প্রবাসীর খাত পরিবর্তন












