ফিলিপাইন্স উপকূলের দিকে ধেয়ে আসছে টাইফুন কপ্পো। স্থানীয় সময় রোববার সকালে ফিলিপাইন্সের লুজন দ্বীপে এই টাইফুন আঘাত হানতে পারে। টাইফুনটির প্রভাবে ফিলিপাইন্সের উপকূলীয় অঞ্চলে ঘণ্টায় ১৮০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া ও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
শুক্রবার দেশটির প্রেসিডেন্ট বেনিগনো অ্যাকুইনো ফিলিপাইন্স জনগণের উদ্দেশ্যে টেলিভিশনে ভাষণ দিয়েছেন। টাইফুন কপ্পোর আঘাত হানতে পারে এমন এলাকার লোকজনকে নিরাপদে থাকার ও প্রয়োজনে অন্যত্র সরে আসার জন্য প্রস্তুত থাকতে বলেছেন তিনি। ২০১৩ সালে টাইফুন হাইয়ানে ৬ হাজার লোক নিহতের পর এই প্রথম কোনও টাইফুন বিষয়ে লোকজনকে সতর্ক করার জন্য টেলিভিশনে ভাষণ দিলেন ফিলিপাইন্সের প্রেসিডেন্ট।
কপ্পোর প্রভাবে ফিলিপিন্সে ১২ ঘণ্টা ব্যাপী মুষলধারে বৃষ্টিপাত এবং বন্যা দেখা দিতে পারে বলে সতর্ক করেছেন আবহওয়াবিদরা। লুজন দ্বীপের পূর্ব উপকূলে ২ মিটারের (৬ ফুট) বেশি উচ্চতার ঢেউ আঘাত হানতে পারে বলে জানিয়েছেন তারা। দুর্যোগ মোকাবেলায় কপ্পোর সম্ভাব্য আঘাতস্থলে সেনাবাহিনীকে সতর্কাবস্থায় রাখা হয়েছে। আগামী মঙ্গলবার টাইফুন কপ্পো ফিলিপাইন উপকূল ত্যাগ করে তাইওয়ানের দিকে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে।
২০১৩ সালের নভেম্বরে সুপার টাইফুন হাইয়ানে ফিলিপাইনে ৬ হাজার ৩০০ লোক নিহত হন। এ পর্যন্ত স্থলভাগে আঘাত হানা সবচেয়ে শক্তিশালী ওই ঝড়ে এখনো এক হাজারের মতো লোক নিখোঁজ রয়েছেন।
সাম্প্রতিক খবর:

প্রবাসে সোনালী অতীত, খবরের কাগজ থেকে ডিজিটাল যুগ

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল

যে অপরাধের উত্তর নেই: মক্কার ঘটনায় স্তব্ধ প্রবাসী সমাজ

মৌলভীবাজারে ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময় সভা ও র্যালি অনুষ্ঠিত

কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের প্রথম শিক্ষার্থীর অভিভাবকের আবেগঘন চিঠি: শিক্ষক দিবসে শ্রদ্ধার্ঘ্য

জেদ্দায় প্রবাসীদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের সতর্কবার্তা

কুয়েতের সালমি: মরুভূমিতে কোটি টাকার 'গাড়ির বাজার

ইউরোপের চাকরি ও ভিসার প্রলোভন,গ্রেফতার কুয়েতের এক রিক্রুটিং ব্যবসায়ী

ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে কুয়েতে বাংলাদেশ দূতাবাসে আলোচনা সভা ও দোয়া মাহফিল












