জাকির সিকদার,ঢাকা :চুক্তিভিত্তিক জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ফাইভ স্টার হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁ।রেনোভেশন কো-অর্ডিনেটর পদে চুক্তিভিত্তিতে এক বছরের জন্য নিয়োগ দেবে প্রতিষ্ঠানটি। এই পদে বিবিএ অথবা ইকোনমিকসে বিএসসি ডিগ্রিধারীরা আবেদন করতে পারবেন। তবে প্রার্থীদের অবশ্যই ও লেভেল এবং এ লেভেল পাস হতে হবে। যেকোনো প্রতিষ্ঠান থেকে কাস্টমার সার্ভিসে অভিজ্ঞরা নিয়োগে অগ্রাধিকার পাবেন। এ ছাড়া প্রার্থীদের মাইক্রোসফট অফিস ও ইন্টারনেটে দক্ষতা থাকতে হবে।
পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত ও ছবিসহ আবেদন করা যাবে ‘ডাইরেক্টর হিউম্যান ক্যাপিটাল অ্যান্ড ডেভেলপমেন্ট, প্যান প্যাসিফিক সোনারগাঁ ঢাকা, ১০৭ কাজী নজরুল ইসলাম এভিনিউ, ঢাকা-১২১৫’ ঠিকানায়। আবেদন করা যাবে ২৮ নভেম্বর-২০১৫ তারিখ পর্যন্ত। ৩০ নভেম্বর ২০১৫ তারিখ অনুযায়ী শুধু অনূর্ধ্ব ৩০ বছর বয়সের প্রার্থীরাই আবেদন করতে পারবেন পদটিতে।
সাম্প্রতিক খবর:

কুয়েতের সালমি মরুভূমিতে মাইন বিস্ফোরণে বাংলাদেশি রাখাল নিহত

কুয়েতে তিন দশক ধরে গ্যাসের দাম অপরিবর্তিত!

লাইসেন্সবিহীন বাস ভাড়া ও পরিবহন সেবার বিরুদ্ধে কুয়েতের সতর্কতা

কুয়েত বিমানবন্দরে কর্মীদের ছবি ও ভিডিও ধারণে নিষেধাজ্ঞা

কুয়েত বিমানবন্দর টার্মিনাল-১ পুনরায় চালুর প্রস্তুতি

কুয়েতে আবুল হাশেম এনামের দ্রুত রোগমুক্তি কামনা করেছেন জালালাবাদ নেতৃবৃন্দ

কুয়েতে বেসরকারি খাতের বেতন মনিটরিংয়ে নতুন ব্যবস্থা চালু করল কেন্দ্রীয় ব্যাংক

প্রবাসে সোনালী অতীত, খবরের কাগজ থেকে ডিজিটাল যুগ

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল













