ডেস্ক নিউজ: চিকিৎসাধীন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে দেখতে হাসপাতালে গেছেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী।
সোমবার রাজধানীর ইউনাইটেড হাসপাতালে মির্জা ফখরুলকে দেখতে যান কাদের সিদ্দিকী। তিনি ফখরুলের শারীরিক অবস্থা এবং চিকিৎসার ব্যাপারে খোঁজ নেন। বিষয়টি নিশ্চিত করেছেন কৃষক শ্রমিক জনতা লীগের যুগ্ম-সম্পাদক ইকবাল সিদ্দিকী।
এদিকে মির্জা ফখরুল ইসলাম আশঙ্কামুক্ত বলে জানিয়েছেন দলের স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. ফাওয়াজ হোসেন শুভ। তিনি বলেছেন, বুকে ব্যথা নিয়ে মহাসচিব সকালে হাসপাতালে ভর্তি হয়েছেন। এ সময় তার রক্তচাপও কম ছিল। আমরা সব ধরনের পরীক্ষা করিয়েছি। তিনি এখন আশঙ্কামুক্ত। বড় ধরনের কোনো সমস্যা নেই।
শুভ জানান, মঙ্গলবারের মধ্যেই মির্জা ফখরুল বাসায় চলে যেতে পারবেন।
সাম্প্রতিক খবর:

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল

যে অপরাধের উত্তর নেই: মক্কার ঘটনায় স্তব্ধ প্রবাসী সমাজ

মৌলভীবাজারে ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময় সভা ও র্যালি অনুষ্ঠিত

কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের প্রথম শিক্ষার্থীর অভিভাবকের আবেগঘন চিঠি: শিক্ষক দিবসে শ্রদ্ধার্ঘ্য

জেদ্দায় প্রবাসীদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের সতর্কবার্তা

কুয়েতের সালমি: মরুভূমিতে কোটি টাকার 'গাড়ির বাজার

ইউরোপের চাকরি ও ভিসার প্রলোভন,গ্রেফতার কুয়েতের এক রিক্রুটিং ব্যবসায়ী

কুয়েতে শেষ হলো আকামা বদলের সুযোগ, ২৭ হাজার প্রবাসীর খাত পরিবর্তন

খাদ্য নিরাপত্তা ও নাগরিক সচেতনতা: উন্নত বিশ্বের চেয়ে আমরা ঠিক কতটা পিছিয়ে?












