ডেস্ক নিউজ : দেশের খ্যাতনামা সাংবাদিক, কলামিস্ট ও লেখক আবদুল গাফফার চৌধুরীসহ ৪জন সাংবাদিক ও একটি প্রতিষ্ঠানকে রবিবার বিকেলে ওসমানী স্মৃতি মিলনায়তনে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ আনুষ্ঠানিকভাবে ‘বাংলাদেশ প্রেস কাউন্সিল পুরস্কার-২০১৮’ প্রদান করেছেন।
সাংবাদিকতা, গ্রামীণ সাংবাদিকতা, উন্নয়ন সাংবাদিকতা, নারী সাংবাদিকতা, ফটোগ্রাফি ও সাংবাদিকতার প্রাতিষ্ঠানিকীকরণের নিজ নিজ ক্ষেত্রে কৃতিত্বপূর্ণ অবদান রাখার জন্য সারা জীবনের অর্জন হিসেবে ছয়টি ক্যাটাগরিতে এই পুরস্কার দেয়া হয়।
পুরস্কার বিজয়ী প্রত্যেকে এই অবদানের জন্য পাবেন ৫০ হাজার টাকা, ক্রেস্ট ও একটি সার্টিফিকেট।
পদক প্রাপ্তরা হলেন: কলামিস্ট আবদুল গফফার চৌধুরী (আজীবন সাফল্য পদক), দৈনিক সমকালের বিশেষ সংবাদদাতা রাজীব নূর (গ্রামীণ সাংবাদিকতা), দৈনিক জনকন্ঠের সিনিয়র রিপোর্টার রাজন ভট্টাচার্য (উন্নয়ন সাংবাদিকতা), দৈনিক বরিশালের সময় এর চীফ রিপোর্টার মর্জিনা বেগম (নারী সাংবাদিকতা), স্টাফ ফটোসাংবাদিক আল-আমিন লিয়ন এবং দৈনিক সংবাদ (প্রতিষ্ঠান)।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এবং তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিম, বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ মোমতাজ উদ্দিন আহমদ, তথ্য মন্ত্রণালয় সম্পর্কিত কমিটির চেয়ারম্যান একেএম রহমত উল্লাহ এমপি, ভারপ্রাপ্ত তথ্য সচিব মো. নাসির উদ্দিন আহমেদ, জুরি বোর্ডের চেয়ারম্যান গোলাম সারওয়ার এবং বাংলাদেশ প্রেস কাউন্সিলের সদস্য মঞ্জুরুল আহসান বুলবুল উপস্থিত ছিলেন।
সাম্প্রতিক খবর:

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল

যে অপরাধের উত্তর নেই: মক্কার ঘটনায় স্তব্ধ প্রবাসী সমাজ

মৌলভীবাজারে ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময় সভা ও র্যালি অনুষ্ঠিত

কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের প্রথম শিক্ষার্থীর অভিভাবকের আবেগঘন চিঠি: শিক্ষক দিবসে শ্রদ্ধার্ঘ্য

জেদ্দায় প্রবাসীদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের সতর্কবার্তা

কুয়েতের সালমি: মরুভূমিতে কোটি টাকার 'গাড়ির বাজার

ইউরোপের চাকরি ও ভিসার প্রলোভন,গ্রেফতার কুয়েতের এক রিক্রুটিং ব্যবসায়ী

কুয়েতে শেষ হলো আকামা বদলের সুযোগ, ২৭ হাজার প্রবাসীর খাত পরিবর্তন

খাদ্য নিরাপত্তা ও নাগরিক সচেতনতা: উন্নত বিশ্বের চেয়ে আমরা ঠিক কতটা পিছিয়ে?












