আন্তর্জাতিক ড্স্কে : স্পেনের স্বায়ত্তশাসিত অঞ্চল কাতালানের বহিষ্কৃত নেতা কার্লেস পুজদেমন অঞ্চলটির প্রেসিডেন্ট নির্বাচনের দৌড় থেকে সরে দাঁড়িয়েছেন। আটককৃত অ্যাক্টিভিস্ট জোরডি স্যানশেজের পক্ষে অবস্থান নিয়ে প্রেসিডেন্ট পুনর্নির্বাচিত হওয়ার সিদ্ধান্ত থেকে সরে আসার ঘোষণা দেন তিনি। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর প্রকাশ করেছে।
খবরে বলা হয়, গত বছরের অক্টোবরে স্বাধীনতার প্রশ্নে গণভোটের আয়োজন করেছিল পুজদেমন সরকার। স্বাধীনতার পক্ষে ভোট পড়ায় কাতালোনিয়ার স্বাধীনতার ডাক দিয়েছিলেন পুজদেমন। কাতালোনিয়ার পার্লামেন্টে স্পেন থেকে অঞ্চলটির স্বাধীনতা ঘোষণা করায় পুজদেমনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগ আনা হয়। ওই গণভোটকে অবৈধ ঘোষণা করে স্পেনের পার্লামেন্ট। রাষ্ট্রদ্রোহের অভিযোগে তাঁর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। একপর্যায়ে পুজদেমন প্রতিবেশী বেলজিয়ামে স্বেচ্ছা নির্বাসনে চলে যান। পরে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা প্রত্যাহার করে নেওয়া হয়।
গত ডিসেম্বরে কাতালোনিয়ায় অনুষ্ঠিত আঞ্চলিক ভোটে স্বাধীনতাপন্থীরা সংখ্যাগরিষ্ঠতা পাওয়ায় আবারও অঞ্চলটির নেতৃত্বের জন্য প্রার্থিতা করার সিদ্ধান্ত নেন পুজদেমন। এ সিদ্ধান্তের প্রেক্ষিতে স্পেন কর্তৃপক্ষ পুজদেমনকে সতর্ক করে। বলা হয়, শপথ নিতে বার্সেলোনায় এলে তাকে গ্রেফতার করা হবে।
বৃহস্পতিবার (০১ মার্চ) টুইটারে পোস্ট করা এক ভিডিওতে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন পুজদেমন।
তিনি বলেন, ‘আঞ্চলিক প্রেসিডেন্ট নিয়োগের ক্ষেত্রে আমি আর নিজেকে সামনে রাখছি না।’
কাতালোনিয়ায় সরকার গঠনে যে অচলাবস্থা সৃষ্টি হয়েছে তা নিরসনের জন্যই এই উদ্যোগ নিয়েছেন বলেও জানান তিনি।
এদিকে, পুজদেমনের নির্বাচন থেকে সরে আসার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে স্পেন সরকার।
সাম্প্রতিক খবর:

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল

যে অপরাধের উত্তর নেই: মক্কার ঘটনায় স্তব্ধ প্রবাসী সমাজ

মৌলভীবাজারে ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময় সভা ও র্যালি অনুষ্ঠিত

কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের প্রথম শিক্ষার্থীর অভিভাবকের আবেগঘন চিঠি: শিক্ষক দিবসে শ্রদ্ধার্ঘ্য

জেদ্দায় প্রবাসীদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের সতর্কবার্তা

কুয়েতের সালমি: মরুভূমিতে কোটি টাকার 'গাড়ির বাজার

ইউরোপের চাকরি ও ভিসার প্রলোভন,গ্রেফতার কুয়েতের এক রিক্রুটিং ব্যবসায়ী

কুয়েতে শেষ হলো আকামা বদলের সুযোগ, ২৭ হাজার প্রবাসীর খাত পরিবর্তন

খাদ্য নিরাপত্তা ও নাগরিক সচেতনতা: উন্নত বিশ্বের চেয়ে আমরা ঠিক কতটা পিছিয়ে?












