ডেস্ক নিউজ : নোয়াখালী জেলার সুবর্ণচর উপজেলার চরজব্বর ইউনিয়নের চরজব্বর গ্রামের জাকের হোসেনে ছেলে কাতার প্রবাসী হাবিবের প্রেমের টানে ব্রাজিলিয়ান তরুণী দিয়াগো সিলভা বাংলাদেশে চলে আসলেন। ইসলাম ধর্ম গ্রহণ করে বিয়েও করেছেন হাবিবকে।
হাবিবের স্বজনরা জানান, প্রায় পাঁচ বছর আগে ফেসবুকের মাধ্যমে হাবিবের সঙ্গে ব্রাজিলিয়ান তরুণী দিয়াগোর পরিচয় হয়। পরবর্তীতে দু’জনের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। প্রেমিকা দিয়াগো ব্রাজিল যাওয়ার জন্য বিভিন্ন সময় হাবিবকে প্রস্তাব দিয়ে আসছিলেন। এরেই মাঝে কাতারের ভিসা পান হাবিব।
পরে তিনি কাতারে চলে যান। দু’জনের সম্পর্কও চলতে থাকে। একপর্যায়ে দু’জনই বিয়ে করার জন্য মনস্থির করেন। তারা সিন্ধান্ত নেন বাংলাদেশে এসে দুজনেই বিয়ে বন্ধনে আবদ্ধ হবেন।
গত মাসে কাতার থেকে বাংলাদেশে আসেন হাবিব। এরপর গত শুক্রবার ব্রাজিল থেকে বাংলাদেশে আসেন দিয়াগো।
হাবিব বলেন, ফাতেমা ও আমি খুবই খুশি যে আমাদের দীর্ঘ দিনের সম্পর্ক সফল হয়েছে। আপনারা আমাদের জন্য দোয়া করবেন।
হাবিরের মামা নুরনবী জানান, এ ঘটনায় তার পরিবার, আত্মীয়-স্বজনসহ সবাই অবাক হলেও তারা অত্যন্ত খুশি হয়েই নববধূকে বরণ করে নিয়েছেন।
সাম্প্রতিক খবর:

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল

যে অপরাধের উত্তর নেই: মক্কার ঘটনায় স্তব্ধ প্রবাসী সমাজ

মৌলভীবাজারে ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময় সভা ও র্যালি অনুষ্ঠিত

কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের প্রথম শিক্ষার্থীর অভিভাবকের আবেগঘন চিঠি: শিক্ষক দিবসে শ্রদ্ধার্ঘ্য

জেদ্দায় প্রবাসীদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের সতর্কবার্তা

কুয়েতের সালমি: মরুভূমিতে কোটি টাকার 'গাড়ির বাজার

ইউরোপের চাকরি ও ভিসার প্রলোভন,গ্রেফতার কুয়েতের এক রিক্রুটিং ব্যবসায়ী

ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে কুয়েতে বাংলাদেশ দূতাবাসে আলোচনা সভা ও দোয়া মাহফিল

কুয়েতে জশনে ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল অনুষ্ঠিত












