‘ প্রিয় বাংলাদেশ ‘
বাংলা আমার মায়ের ভাষা
বঙ্গ আমার দেশ,
আমার হৃদয়-নভ জুড়ে আছে
প্রিয় বাংলাদেশ।।
বাংলা ভাষায় কথা বলি
বাংলাতে গাই গাণ,
মায়ের মূখে বাংলা শুনে
জুড়াই হৃদয় প্রাণ।
বাংলা বুলি মুখে নিয়ে
ঘুরি দেশ-বিদেশ।
আমার হৃদয়-নভ জুড়ে আছে
প্রিয় বাংলাদেশ।।
বাংলাদেশের আলো-বাতাস,
ছড়ায় শুধু পুষ্প-সুবাস
বিচিত্র রূপে আঁকা
বাংলারই আকাশ।
ষড়-ঋতুর ছকে বাঁধা
মধুর পরিবেশ।।
আমার হৃদয়-নভ জুড়ে আছে
প্রিয় বাংলাদেশ।।
কলকলিয়ে নদী গাহে
বাংলা মায়ের গাণ,
শিরশিরিয়ে বায়ু তুলে
সেই গাণেরই তান।
ছলছলিয়ে জল-রাশি
বাদ্য বাজায় বেশ।।
আমার হৃদয়-নভ জুড়ে আছে
প্রিয় বাংলাদেশ।।
মৌ-মাছিরই গুঞ্জনেতে
বাংলারই সূর শুনি,
কুকিলের কুহুতান
হৃদয়েতে বুনি।
বসন্ত বিদায়ে পাই
বৈশাখের প্রবেশ।।
আমার হৃদয়-নভ জুড়ে আছে
প্রিয় বাংলাদেশ।।
বৈশাখেরই আম-কাঠালে
মায়ের আদর পাই,
কাল-বৈশাখীর রুদ্র রূপে
সাবধান হয়ে যাই,
হাসি-কান্না রাগ-বিরাগ আর
সোহাগের এই দেশ।।
আমার হৃদয়-নভ জুড়ে আছে
প্রিয় বাংলাদেশ।।
মায়ের মুখে হাসি দেখে
মোরা সবে হাসি,
মায়ের মলিন মুখ দর্শণে
গর্জে সবে উঠি।
মায়ের শত্রু ধ্বংস করে
ফিরাই পরিবেশ।।
আমার হৃদয়-নব জুড়ে আছে
প্রিয় বাংলাদেশ।।
সাম্প্রতিক খবর:

বাহরাইনে প্রবাসীদের অন্য প্রতিষ্ঠানে কাজের সুযোগ, মেয়াদ ৩ মাস

কুয়েতে মধ্য আমেরিকার তিন দেশের যৌথ স্বাধীনতা দিবস উদ্যাপন

কুয়েতে ঈদের আগে সুগন্ধি বাজারে ব্যস্ত ছিলেন বাংলাদেশী ব্যবসায়ীরা

ঐতিহাসিক বদর দিবস আজ

জায়েদ সাসটেইনেবলিটি অ্যাওয়ার্ড পেলেন বাংলাদেশের মোস্তফা

২০২৪ সালে মৌলভীবাজারের আলোচিত ঘটনা

কুয়েতে "মাদককে না বলি,খেলাধুলাকে হ্যাঁ বলি" স্লোগানে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

জালালাবাদের নির্বাচন বাতিল

ওমানে স্থানীয় কর্মীদের চাকরির সুযোগ, প্রবাসীদের জন্য কঠোর নিয়ম












