এম এস ইসলাম, বিশেষ প্রতিনিধিঃ ঢাকা অদূরে সভার উপজেলায় অবস্থিত আমিনবাজার ইউনিয়নের প্রডিজির প্রশিক্ষণপ্রাপ্ত তরুন-তরুনীদের উদ্যোগে প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
গত বৃহস্পতিবার বিকাল ২:৩০ মিনিটে ব্রাইটস্টার কিণ্ডারগার্টেন এণ্ড হাইস্কুল এর সভাকক্ষে সেমিনার শুরু হয়। আমিনবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেনের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন আমিনবাজার উত্তরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটিরর সভাপতি ও বিশিষ্ট সমাজসেবক বশির উদ্দিন।
ডেমক্রেসিওয়াচ এর প্রডিজি প্রকল্পের প্রোগ্রাম অফিসার রাকিবুল ইসলাম খান এর সঞ্চালনায় সেমিনারে বক্তব্য রাখেন প্রডিজির ফিল্ড কোঅর্ডিনেটর ফাতেমাতুল বতুল, আমিনবাজার ইউপি সদস্যদের পক্ষে ৪ নং ওয়ার্ড মেম্বর চান মিয়া, প্রডিজির এসএমএমসি কমিটির সদস্য ও সাবেক ইউপি সদস্য ওয়াসিউল্লাহ, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের পক্ষে আমিনবাজার (মীরপুর) সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শিল্পী সাহা, কিণ্ডারগার্টেন স্কুলগুলোর মালিক ও প্রধান শিক্ষকদের পক্ষে বক্তব্য রাখেন যথাক্রমে মো: আবু ইউসুফ ও আফরোজা পারভিন এবং স্কুল ম্যানেজিং কমিটির সভাপতিদের পক্ষে মশিউর রহমান।
সেমিনারে আমিনবাজারের ৫ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সবগুলোর প্রধান শিক্ষকবৃন্দ ও ম্যানেজিং কমিটির সভাপতিগণ, কিণ্ডারগার্টেন স্কুলের প্রধান শিক্ষকবৃন্দ এবং ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ ও স্ট্যান্ডিং কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
প্রডিজির আমিনবাজার ইউনিয়নের অন্যতম সামাজিক প্রকল্প প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন এর গ্রুপলীডার তারেক রহমান এ প্রকল্পের লক্ষ্য, উদ্দেশ্য ও কার্যক্রম সম্পর্কে সবাইকে অবহিত করে।
উল্লেখ্য, প্রকল্পটি ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশের উদ্যোগে ডেমক্রেসিওয়াচের তত্ত্বাবধানে পরিচালিত হচ্ছে।
অগ্রদৃষ্টি.কম // এমএসআই











