
প্রবাসী স্বজন ফাউন্ডেশন বাংলাদেশ এর পূর্ণাঙ্গ কমিটি গঠন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২০ জানুয়ারি) মৌলভীবাজার সদর কোর্ট রোডস্থ দৈনিক মনুকন্ঠ কার্যালয়ে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন, নবগঠিত কমিটির সভাপতি অ্যাডভোকেট নুরুল ইসলাম শেফুল।
সাধারণ সম্পাদক এস এম মেহেদী হাসান রুমীর পরিচালনায় সভায় উপস্থিত ছিলেন, প্রবাসী স্বজন ফাউন্ডেশন বাংলাদেশ এর উপদেষ্টা আ হ জুবেদ, চাঁদনীঘাট ইউনিয়নের চেয়ারম্যান আখতার উদ্দিন,মামুনুর রশীদ, হোসাইন আহমদ, এবাদুল হক দুলু, রফিকুল ইসলাম ময়নুল,কয়েছ আহমদ, জাকির হোসেন,বদরুল এইচ জোসেফ,শেকুল ইসলাম তালুকদার, জাবেদ ভুঁইয়া, সেলিম আহমদ সহ অনেকে।
বক্তারা বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধসহ দেশের বিভিন্ন দুর্যোগে রেমিট্যান্স যোদ্ধাদের সাহায্য সহযোগিতার কথা শ্রদ্ধার সাথে স্মরণ করেন। সারা বিশ্বে যখন অর্থনৈতিক সংকট চলছে তখন প্রবাসীদের প্রেরিত রেমিটেন্সই দেশের অর্থনীতিকে টিকিয়ে রেখেছে বলে মন্তব্য করেন বক্তারা।
তারা বলেন, দেশে ছুটিতে আসা রেমিট্যান্স যোদ্ধাদের বিভিন্ন ধরনের হয়রানির শিকার হতে হয় এটা কিছুতেই মেনে নেয়া যায় না।
পরে অ্যাডভোকেট নুরুল ইসলাম শেফুলকে সভাপতি ও এস এম মেহেদী হাসান রুমীকে সাধারণ সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ঠ প্রবাসী স্বজন ফাউন্ডেশন বাংলাদেশ এর পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।
সাম্প্রতিক খবর:

মৌলভীবাজারে ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময় সভা ও র্যালি অনুষ্ঠিত

কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের প্রথম শিক্ষার্থীর অভিভাবকের আবেগঘন চিঠি: শিক্ষক দিবসে শ্রদ্ধার্ঘ্য

জেদ্দায় প্রবাসীদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের সতর্কবার্তা

কুয়েতের সালমি: মরুভূমিতে কোটি টাকার 'গাড়ির বাজার

ইউরোপের চাকরি ও ভিসার প্রলোভন,গ্রেফতার কুয়েতের এক রিক্রুটিং ব্যবসায়ী

কুয়েতে শেষ হলো আকামা বদলের সুযোগ, ২৭ হাজার প্রবাসীর খাত পরিবর্তন

খাদ্য নিরাপত্তা ও নাগরিক সচেতনতা: উন্নত বিশ্বের চেয়ে আমরা ঠিক কতটা পিছিয়ে?

কুয়েতের মরুভূমিতে লাল-সবুজের বিপ্লব

টানা পঞ্চম জয়! কুয়েত সামার লিগের উদ্বোধনী ম্যাচে সিলেট সিক্সার্সের বড় জয়

















