
প্রবাসীদের কল্যাণে অবদান রাখতে বিভিন্ন প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যে উদ্যোগ নিয়েছে ঢাকাস্থ সিলেটবাসীর সামাজিক সংগঠন জালালাবাদ অ্যাসোসিয়েশন।
বুধবার ৫ অক্টোবর রাজধানীর কারওয়ান বাজারের জালালাবাদ অ্যাসোসিয়েশন ভবনে আয়োজিত এক সেমিনারে প্রবাসীদের স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে বিশদ আলোচনা করেন উপমহাদেশের অন্যতম এ সামাজিক সংগঠনের নেতারা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আয়োজক সংগঠনের সভাপতি সি এম কয়েস সামি।
আয়োজক সংগঠনের সাধারণ সম্পাদক আনোয়ার চৌধুরী ও সৈয়দ জগলুল পাশার যৌথ সঞ্চালনায় এতে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এর যুগ্ম সচিব ও ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড এর পরিচালক শোয়াইব আহমাদ খান, প্রফেসর ডা. খালেদ মহসিন, আব্দুল মজিদ চৌধুরী, ফরহাদ সিদ্দীক,সৈয়দ লোকমান হোসেন,আব্দুল মজিদ মিন্টু, আকবর হোসেন মঞ্জু, তোফায়েল খান, টি এইচ এম জাহাঙ্গীর, সাংবাদিক আনহার সমশাদ ও বাংলাদেশ প্রেসক্লাব কুয়েতের সাধারণ সম্পাদক আ হ জুবেদ।

অনুষ্ঠানে আলোচকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এর যুগ্ম সচিব ও ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড এর পরিচালক শোয়াইব আহমাদ খান। এসময় তিনি প্রবাসীদের কল্যানার্থে বর্তমান সরকার যেসব কাজ করে যাচ্ছে,তার সংক্ষিপ্ত বিবরণ তুলে ধরেন।

আঞ্চলিক প্রাচীন এ সংগঠনের নেতারা বলেন, জালালাবাদ অ্যাসোসিয়েশন করুণাকালীন ও বন্যার্তদের কল্যাণে কাজ করেছে।
তারা আরো বলেন, সংগঠনটি শিক্ষা, স্বাস্থ্য ও সমাজ কল্যাণ মুলক নানা কর্মকান্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে যাচ্ছে।
এছাড়াও ইউরোপ, আমেরিকা, আফ্রিকা ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে থাকা শাখা সংগঠন গুলোও প্রবাসীদের কল্যাণের পাশাপাশি দেশের কল্যাণেও রাখছে গৌরবোজ্জ্বল ভূমিকা।
?️আ হ জুবেদ
সাম্প্রতিক খবর:

যে অপরাধের উত্তর নেই: মক্কার ঘটনায় স্তব্ধ প্রবাসী সমাজ

মৌলভীবাজারে ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময় সভা ও র্যালি অনুষ্ঠিত

কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের প্রথম শিক্ষার্থীর অভিভাবকের আবেগঘন চিঠি: শিক্ষক দিবসে শ্রদ্ধার্ঘ্য

জেদ্দায় প্রবাসীদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের সতর্কবার্তা

কুয়েতের সালমি: মরুভূমিতে কোটি টাকার 'গাড়ির বাজার

ইউরোপের চাকরি ও ভিসার প্রলোভন,গ্রেফতার কুয়েতের এক রিক্রুটিং ব্যবসায়ী

কুয়েতে শেষ হলো আকামা বদলের সুযোগ, ২৭ হাজার প্রবাসীর খাত পরিবর্তন

খাদ্য নিরাপত্তা ও নাগরিক সচেতনতা: উন্নত বিশ্বের চেয়ে আমরা ঠিক কতটা পিছিয়ে?

কুয়েতের মরুভূমিতে লাল-সবুজের বিপ্লব












