মৌলভীবাজার সদরের শ্রীধরপুর সপ্রাবি প্রধান শিক্ষক বাবু রনধীর দাসের উপর হামলার প্রতিবাদে আজ উপজেলা প্রাঙ্গনে শত শত শিক্ষক মানববন্ধন করে।বিকাল ৩:০০ টায় বিভিন্ন বিদ্যালয় থেকে কয়েকশত শিক্ষক উপজেলা প্রাঙ্গনে জড়ো হয়ে এ কর্মসূচি পালন করে।এতে বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনও একাত্মতা ঘোষনা করেন।কর্মসূচি থেকে আগামী ৩ দিনের মধ্যে অপরাধীদের গ্রেপ্তার করে বিচারের আওতায় না আনলে বিদ্যালয় বন্ধ সহ কঠোর কর্মসূচি ঘোষনার হুশিয়ারি দেন।শিক্ষক নেতৃবৃন্দের মধ্যে উপস্হিত
ছিলেন,অনুপ কুমার দেবরায়,শাহ নজরুল ইসলাম,এনামুল কবির,এবাদুল হক,সেলিনা বেগম,মাসরুর আহমদ,রোহেনা খানম,মুর্শেদ মুন্না,ফাতেমা জহুরা,পূর্নারায়, লিটন পাল,সুদীপ ভট্রাচার্য্য,খায়রুল আমিন প্রমুখ।জানা যায় গত ১৬/৫/২০১৭ ইং স্কুল থেকে বাড়ী যাবার পথে একই বিদ্যালয়ের সহকারী শিক্ষক জাকেরা বেগমের স্বামী দুলাল মিয়া গং শিক্ষককে ধারলো অস্ত্র দিয়ে আঘাত করে পালিয়ে যায়।এ ব্যাপারে থানায় মামলা হয়েছে। আহত শিক্ষক সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
সাম্প্রতিক খবর:

প্রবাসে সোনালী অতীত, খবরের কাগজ থেকে ডিজিটাল যুগ

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল

যে অপরাধের উত্তর নেই: মক্কার ঘটনায় স্তব্ধ প্রবাসী সমাজ

মৌলভীবাজারে ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময় সভা ও র্যালি অনুষ্ঠিত

কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের প্রথম শিক্ষার্থীর অভিভাবকের আবেগঘন চিঠি: শিক্ষক দিবসে শ্রদ্ধার্ঘ্য

জেদ্দায় প্রবাসীদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের সতর্কবার্তা

কুয়েতের সালমি: মরুভূমিতে কোটি টাকার 'গাড়ির বাজার

সচেতনতা সৃষ্টিতে মৌলভীবাজারে মিরকো ফাউন্ডেশনের বিশেষ উদ্যোগ

ইউরোপের চাকরি ও ভিসার প্রলোভন,গ্রেফতার কুয়েতের এক রিক্রুটিং ব্যবসায়ী












