সৌদি আরবের মদিনায় মহানবী হযরত মোহাম্মদ (স.) এর রওজা জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
‘আরব ইসলামিক আমেরিকান সামিটে’ যোগদান শেষে শেখ হাসিনা সোমবার স্থানীয় সময় বেলা ১১টা ২৫ এ সৌদি রয়্যাল ফ্লিটের একটি উড়োজাহাজে করে মদিনার প্রিন্স মোহাম্মদ বিন আবদুল আজিজ বিমানবন্দরে পৌঁছান।
বিমানবন্দরে তাকে স্বাগত জানান সৌদি আরবের ডেপুটি প্রিন্স সৌদ বিন খালেদ আল ফয়সাল।
প্রধানমন্ত্রী মসজিদে নববীতে জোহরের নামাজ আদায় করেন এবং পরে মহানবীর (স.) রওজায় যান। সেখানে তিনি রিয়াজুল জান্নাতে নফল নামাজ পড়েন এবং জিয়ারত করেন; পরে মোনাজাতে অংশ নেন।
সন্ধ্যায় আকাশ পথে জেদ্দা গিয়ে পরে সড়কপথে মক্কায় পৌঁছে ওমরাহ পালন করার কথা রয়েছে তার।
সৌদি বাদশাহর আমন্ত্রণে ‘আরব ইসলামিক আমেরিকান সামিটে’ যোগ দিতে শনিবার রাতে রিয়াদে পৌঁছান বাংলাদেশের প্রধানমন্ত্রী।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও মুসলিম প্রধান অর্ধশতাধিক দেশের সরকার ও রাষ্ট্রপ্রধান রোববার রোববার কিং আব্দুল আজিজ আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এই সম্মেলনে যোগ দেন।
গত জানুয়ারিতে শপথ নেওয়ার পর এটাই প্রেসিডেন্ট ট্রাম্পের প্রথম বিদেশ সফর। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে এই সম্মেলনেই তার প্রথম দেখা হয়।
উগ্রবাদ ও সন্ত্রাসবাদ মোকাবিলায় নতুন অংশীদারিত্ব প্রতিষ্ঠা এবং নিরাপত্তা ও স্থিতিশীলতা জোরদারের লক্ষ্যে আয়োজিত এই সম্মেলনে ইসলামী চরমপন্থার বিরুদ্ধে লড়াই জোরদারের আহ্বান জানান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
আর শেখ হাসিনা তার লিখিত বক্তৃতায় বৈশ্বিক সন্ত্রাসবাদ দমনে সন্ত্রাসীদের অস্ত্র ও অর্থ সরবরাহ বন্ধ করাসহ চার দফা প্রস্তাব করেন।
এই সফর শেষে মঙ্গলবার রাতে দেশে ফেরার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।
সাম্প্রতিক খবর:

প্রবাসে সোনালী অতীত, খবরের কাগজ থেকে ডিজিটাল যুগ

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল

যে অপরাধের উত্তর নেই: মক্কার ঘটনায় স্তব্ধ প্রবাসী সমাজ

মৌলভীবাজারে ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময় সভা ও র্যালি অনুষ্ঠিত

কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের প্রথম শিক্ষার্থীর অভিভাবকের আবেগঘন চিঠি: শিক্ষক দিবসে শ্রদ্ধার্ঘ্য

জেদ্দায় প্রবাসীদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের সতর্কবার্তা

কুয়েতের সালমি: মরুভূমিতে কোটি টাকার 'গাড়ির বাজার

ইউরোপের চাকরি ও ভিসার প্রলোভন,গ্রেফতার কুয়েতের এক রিক্রুটিং ব্যবসায়ী

কুয়েতে শেষ হলো আকামা বদলের সুযোগ, ২৭ হাজার প্রবাসীর খাত পরিবর্তন












