অগ্রদৃষ্টি ডেস্ক:: নিউ ইয়র্কে পরিবারের সঙ্গে সময় কাটিয়ে সম্প্রতি দেশে ফিরেছেন ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা সিনহা মিম। দেশে ফিরেই এবার নাটকে ব্যস্ত হয়ে পড়েছেন অভিনেত্রী মিম। চলচ্চিত্র নিয়ে ব্যস্ত থাকা এই তারকা ঈদের বিশেষ নাটকেও এর আগে কাজ করেছেন।
তাই এবারের রোজার ঈদের জন্যেও তার হাতে বেশকিছু স্ক্রিপ্ট জমা আছে। অনেক নির্মাতা তাকে কাজের জন্য তাগাদা দিচ্ছেন। তবে মিম একটি সিদ্ধান্ত নিয়েছেন।
মিমের সিদ্ধান্ত সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, দেশে ফেরার পর থেকে অনেকে নাটকে কাজ করার জন্য বলছেন। আমিও ভেবেছি এবার একটি মাত্র নাটকে কাজ করব। সেক্ষেত্রে নাটকটি হতে হবে ভালো বাজেটের। আর এর পাশাপাশি আমার কাছে নাটকের গল্পটাও গুরুত্বপূর্ণ। সবকিছু মিলে গেলেই কেবল ঈদের একটি নাটকে দেখা যাবে আমাকে।
এদিকে ১১ই মে সেরা অভিনেত্রী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার গ্রহণ করবেন মিম। প্রয়াত নির্মাতা খালিদ মাহমুদ মিঠু পরিচালিত ‘জোনাকীর আলো’ ছবির জন্য তিনি এই পুরস্কার পাচ্ছেন। এই প্রসঙ্গে মিম বলেন, অভিনেত্রী হিসেবে এটা আমার জন্য বড় একটা অর্জন। প্রধানমন্ত্রীর হাত থেকে এই পুরস্কার গ্রহণ করব এটা ভেবে আমার খুব ভালো লাগছে।
সাম্প্রতিক খবর:

কুয়েতের সালমি মরুভূমিতে মাইন বিস্ফোরণে বাংলাদেশি রাখাল নিহত

কুয়েতে তিন দশক ধরে গ্যাসের দাম অপরিবর্তিত!

লাইসেন্সবিহীন বাস ভাড়া ও পরিবহন সেবার বিরুদ্ধে কুয়েতের সতর্কতা

কুয়েত বিমানবন্দরে কর্মীদের ছবি ও ভিডিও ধারণে নিষেধাজ্ঞা

কুয়েত বিমানবন্দর টার্মিনাল-১ পুনরায় চালুর প্রস্তুতি

কুয়েতে আবুল হাশেম এনামের দ্রুত রোগমুক্তি কামনা করেছেন জালালাবাদ নেতৃবৃন্দ

কুয়েতে বেসরকারি খাতের বেতন মনিটরিংয়ে নতুন ব্যবস্থা চালু করল কেন্দ্রীয় ব্যাংক

প্রবাসে সোনালী অতীত, খবরের কাগজ থেকে ডিজিটাল যুগ

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল












