ভোলা: নৌ পরিবহনমন্ত্রী শাজাহান খান বলেছেন- ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। যে দেশ আগে গরিব ছিল, সে দেশ এখন নিম্ন আয়ের দেশে পরিণত হয়েছে।
শুক্রবার (১১ নভেম্বর) বিকেলে ভোলার ইলিশা ফেরিঘাট পুন:নির্মাণ ও নদী ভাঙন রোধে দু’টি প্রকল্প পরিদর্শকালে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, দেশ এখন খাদ্য উৎপাদন বৃদ্ধির পাশাপাশি খাদ্য রফতানি করছে। দেশে প্রত্যেকের মাথাপিছু আয় বেড়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশ স্বাধীন করেছিলেন বলেই আজ দেশ এগিয়ে যাচ্ছে।
এ সময় তিনি দেশের উন্নয়নে জামায়াত-শিবির, রাজাকার ও সন্ত্রাবাদ প্রতিরোধে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।
আগামী ১৫ দিনের মধ্যে ভোলা-লক্ষ্মীপুর রুটের ইলিশা ফেরিঘাট পুন:নির্মাণ করে নদীর নাব্যতা হ্রাসে ড্রেজিং করা হবে বলেও জানান তিনি।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল মমিন টুলু।
এছাড়া নিজের বক্তব্যে পানি সম্পদমন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ বলেন, ভোলার নদী ভাঙন তীর সংরক্ষণে একটি প্রকল্পে দেড় হাজার ও ওরিও প্রকল্পে আরও ৫০০ কোটি টাকা অনুমোদন হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন- বিআইডব্লিটিএ চেয়ারম্যান এম মোজাম্মেল হক, পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক মো. জাহাঙ্গীর আলম, বিআইডব্লিটিএ বরিশাল পোর্ট অফিসার মো. শাহ নেওয়াজ কবির, সুপারিটেন্ডেন্ট মো. মিজানুর রহমানসহ বিআইডব্লিটিএ এবং পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাসহ স্থানীয় নেতাকর্মীরা।
মেঘনার ভাঙনের কবলে পড়ে ৮ মাস ধরে ভোলা-লক্ষ্মীপুর রুটের ইলিশা ফেরিঘাট থেকে ফেরি চলাচল বন্ধ রয়েছে। এতে বিকল্প রুট দিয়ে ফেরি চলাচল করছে।
সাম্প্রতিক খবর:

প্রবাসে সোনালী অতীত, খবরের কাগজ থেকে ডিজিটাল যুগ

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল

যে অপরাধের উত্তর নেই: মক্কার ঘটনায় স্তব্ধ প্রবাসী সমাজ

মৌলভীবাজারে ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময় সভা ও র্যালি অনুষ্ঠিত

কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের প্রথম শিক্ষার্থীর অভিভাবকের আবেগঘন চিঠি: শিক্ষক দিবসে শ্রদ্ধার্ঘ্য

জেদ্দায় প্রবাসীদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের সতর্কবার্তা

কুয়েতের সালমি: মরুভূমিতে কোটি টাকার 'গাড়ির বাজার

ইউরোপের চাকরি ও ভিসার প্রলোভন,গ্রেফতার কুয়েতের এক রিক্রুটিং ব্যবসায়ী

কুয়েতে শেষ হলো আকামা বদলের সুযোগ, ২৭ হাজার প্রবাসীর খাত পরিবর্তন












