নবীগঞ্জ(হবিগঞ্জ)থেকে মিজানুর রহমান সুহেল ।। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটাক্ষ ও তাঁর ছবি ব্যঙ্গসহ বিভিন্ন উক্তি করায় হবিগঞ্জ জেলা বঙ্গবন্ধু স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক ও নবীগঞ্জ উপজেলা কৃষকলীগের সভাপতি শেখ শাহনুর আলম ছানু বাদী হয়ে গতকাল বৃহস্পতিবার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালত-৫ হবিগঞ্জ আদালতে মিহির কান্তি মজুমদার, পিতা-মৃতঃ শ্রীকান্ত মজুমদার, সাং জুসখোলা, থানা- পিরোজপুর সদর, জেলা- পিরোজপুর, চেয়ারম্যান, পল্লী সঞ্চয় ব্যাংক, প্রবাসী কল্যাণ ভবন,৭১/৭২, পুরাতন এলিফ্যান্ট রোড, ইস্কাটন গার্ডেন, ঢাকা-১০০০ কে আসামী করে অভিযোগ দায়ের করা হয়েছে।
অভিযোগ বিবরণে জানা যায়, পল্লী সঞ্চয় ব্যাংকের চেয়ারম্যান মিহির কান্তি মজুমদার এবং একই প্রতিষ্টানের মাঠ সহকারী জসিম উদ্দিনের মধ্যে ফেইসবুকে কথোপকতন কালে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গালিগালাজ, অসম্মানজনক ও মানহানিকর বাক্য ব্যবহার করা হয়েছে। যা একজন দেশের প্রধানমন্ত্রীকে নিয়ে ওই সমস্ত কথাবার্তা কোন সভ্য সমাজ গ্রহন করবে না। তাই ওই কটাক্ষকারীকে প্রচলিত আইনের আওতায় এনে তার বিচার চেয়ে আদালতে অভিযোগ দায়ের করা হয়েছে। বাদী পক্ষে আদালতে অভিযোগ খানা দায়েরে সহযোগিতা করেন পিপি এড. হারুনুর রশিদ।
সাম্প্রতিক খবর:

কুয়েতের সালমি মরুভূমিতে মাইন বিস্ফোরণে বাংলাদেশি রাখাল নিহত

কুয়েতে তিন দশক ধরে গ্যাসের দাম অপরিবর্তিত!

লাইসেন্সবিহীন বাস ভাড়া ও পরিবহন সেবার বিরুদ্ধে কুয়েতের সতর্কতা

কুয়েত বিমানবন্দরে কর্মীদের ছবি ও ভিডিও ধারণে নিষেধাজ্ঞা

কুয়েত বিমানবন্দর টার্মিনাল-১ পুনরায় চালুর প্রস্তুতি

কুয়েতে আবুল হাশেম এনামের দ্রুত রোগমুক্তি কামনা করেছেন জালালাবাদ নেতৃবৃন্দ

কুয়েতে বেসরকারি খাতের বেতন মনিটরিংয়ে নতুন ব্যবস্থা চালু করল কেন্দ্রীয় ব্যাংক

প্রবাসে সোনালী অতীত, খবরের কাগজ থেকে ডিজিটাল যুগ

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল












