ক্রিকেট ইতিহাসের প্রথম দিবা-রাত্রির টেস্ট আয়োজন করতে যাচ্ছে অস্ট্রেলিয়া। অ্যাডিলেইডে প্রতিবেশী দেশ নিউ জিল্যান্ডের বিপক্ষে ম্যাচটি খেলবে তারা।
অ্যাডিলেইড ওভালে আগামী ২৭ নভেম্বর শুরু হবে ম্যাচটি। এটি হবে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডের তিন টেস্টের সিরিজের শেষ ম্যাচ।
ক্রিকেট অস্ট্রেলিয়া সোমবার এক বিজ্ঞপ্তিতে জানায়, প্রথমবারের মতো ফ্লাডলাইটের আলোয় হতে যাওয়া টেস্ট ম্যাচটি খেলা হবে গোলাপী কোকাবুরা বলে।
ইতিহাস গড়তে যাওয়া ম্যাচটি কখন শুরু হবে, তা এখনও ঠিক হয়নি। তবে ধারণা করা হচ্ছে, স্থানীয় সময় দুপুর আড়াইটায় শুরু হয়ে রাত সাড়ে ৯টা পর্যন্ত খেলা চলবে।
দিনের টেস্টে প্রথম সেশনের পর যেখানে ৪০ মিনিটের ‘মধ্যাহ্নভোজের’ বিরতি দেওয়া হতো, সেখানে দিবা-রাত্রির এই ম্যাচে দ্বিতীয় সেশনের পর ‘রাতের খাবারের’ বিরতি দেওয়া হবে। চা পানের জন্য ২০ মিনিটের বিরতি আগের মতোই থাকবে। তবে সেটা প্রথম ও দ্বিতীয় সেশনের মধ্যে দেওয়া হবে।
সাম্প্রতিক খবর:

টানা পঞ্চম জয়! কুয়েত সামার লিগের উদ্বোধনী ম্যাচে সিলেট সিক্সার্সের বড় জয়

কুয়েতে জাঁকজমকপূর্ণ আয়োজনে সিলেট সিক্সার্স ক্লাবের জার্সি উন্মোচন

মার্সেইকে হারিয়ে ফরাসি সুপার কাপ চ্যাম্পিয়ন পিএসজি

বিডি সুন্দরবন ফুটবল ক্লাব কুয়েত এর অভিষেক ও জার্সি উন্মোচন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

তীরে এসে তরী ডুবল বসুন্ধরা কিংসের, কুয়েতে আল শেবের কাছে হার ২-৩

কুয়েতে বিজয় দিবস ফুটবল টুর্নামেন্ট-২০২৫: ফ্রেন্ডস স্টার ও আল-মাজিদের জয়

কুয়েতে ব্রাদার্স ইউনিয়ন ক্লাব কুয়েত কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৫: শিরোপা জিতল সিলেট নবজাগরণ স্পোর্ট...

কুয়েতে বিজয় দিবস কাপ-২০২৫ এর সেমিফাইনালে উঠেছে নবজাগরণ স্পোর্টিং ক্লাব

বাংলাদেশের ভবিষ্যৎ স্বপ্ন "হামজা এখন বাংলাদেশে"












