বিনোদন ডেস্ক : প্রথমবারের মতো স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে অভিনয় করলেন দর্শকপ্রিয় অভিনেত্রী মিথিলা। ওপার বাংলার পার্থ সেনের ‘মুখোমুখী’ শীর্ষক একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে তাকে দেখা যাবে বলে জানান তিনি।
স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের শুটিং শেষ করে ঢাকায় ফিরেছেন এই অভিনেত্রী। এতে তারসঙ্গে জুটি বেঁধেছেন গৌরব চক্রবর্তী। ভারতের প্রখ্যাত অভিনেতা ও ‘ফেলুদা’ নামে পরিচিত সব্যসাচী চক্রবর্তীর ছেলে গৌরব চক্রবর্তী।
ছবিটি সম্পর্কে মিথিলা বলেন, ছোটবেলা থেকেই কলকাতা আমার ভালোবাসার শহর। এই ভালোবাসা তৈরি হয়েছে বই পড়ে আর গান শুনে। আমার কাজ করার অভিজ্ঞতা দারুণ। ভীষণ গোছানো ইউনিট। সবাই খুব আন্তরিক। অনেক সহযোগিতা করেন। আরো বেশি ভালো লাগার ছিল, এবারই প্রথম ভালোবাসার শহরে এসেছি, তাও আবার অভিনয়ের জন্য। সবচেয়ে বেশি ভালো লেগেছে কলকাতায় অনেকেই আমাকে চেনে ও জানে। এখানে আমার ভক্ত আছে জানা ছিল না।
চলচ্চিত্রের শুটিং হয়েছে কলকাতার নিউমার্কেট, সাউদার্ন অ্যাভিনিউ ও গলফ গার্ডেনসহ বিভিন্ন জায়গায়।
সাম্প্রতিক খবর:

প্রবাসে সোনালী অতীত, খবরের কাগজ থেকে ডিজিটাল যুগ

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল

যে অপরাধের উত্তর নেই: মক্কার ঘটনায় স্তব্ধ প্রবাসী সমাজ

মৌলভীবাজারে ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময় সভা ও র্যালি অনুষ্ঠিত

কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের প্রথম শিক্ষার্থীর অভিভাবকের আবেগঘন চিঠি: শিক্ষক দিবসে শ্রদ্ধার্ঘ্য

জেদ্দায় প্রবাসীদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের সতর্কবার্তা

কুয়েতের সালমি: মরুভূমিতে কোটি টাকার 'গাড়ির বাজার

ইউরোপের চাকরি ও ভিসার প্রলোভন,গ্রেফতার কুয়েতের এক রিক্রুটিং ব্যবসায়ী

কুয়েতে শেষ হলো আকামা বদলের সুযোগ, ২৭ হাজার প্রবাসীর খাত পরিবর্তন












