আন্তর্জাতিক ডেস্ক : প্রতি দুই সপ্তাহে বিশ্ব থেকে গড়ে একটি করে ভাষা হারিয়ে যাচ্ছে বলে জানিয়েছে জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক সংস্থা ইউনেস্কো। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে সংস্থাটির ওয়েবসাইটে এক বিবৃতিতে এ তথ্য দিয়েছে সংস্থাটির মহাপরিচালক অড্রে অ্যাজুলাই।
বার্তায় বলা হয়েছে, দুনিয়াজুড়ে ভাষাগত বৈচিত্র্য এবং বহু ভাষার সহাবস্থান ও চর্চা হচ্ছে সামাজিক স্থিতিশীলতা ও শান্তির অন্যতম মূল ভিত্তি। কিন্তু সময়ের সঙ্গে হারিয়ে যাচ্ছে ভাষা, আর সেই সঙ্গে হারাচ্ছে মানুষের ইতিহাস ও সংস্কৃতির একটি অংশ। তাই বিলুপ্তির হাত থেকে এই ভাষাগুলোকে রক্ষা করার আহ্বান জানিয়েছে ইউনেস্কো।
এদিকে, আজ বাংলাদেশে পালিত হচ্ছে মহান ২১ ফেব্রুয়ারি। মাতৃভাষা ‘বাংলা’র জন্য সংগ্রাম ও আত্মত্যাগের ৬৬ বছর পূর্ণ হলো আজ। জাতিসংঘের উদ্যোগে বাংলাদেশসহ সারাবিশ্ব আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালিত হচ্ছে এ দিনটি। একুশে ফেব্রুয়ারিকে ১৯৯৯ সালের ১৭ই নভেম্বর আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দেয় ইউনেস্কো।
সাম্প্রতিক খবর:

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল

যে অপরাধের উত্তর নেই: মক্কার ঘটনায় স্তব্ধ প্রবাসী সমাজ

মৌলভীবাজারে ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময় সভা ও র্যালি অনুষ্ঠিত

কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের প্রথম শিক্ষার্থীর অভিভাবকের আবেগঘন চিঠি: শিক্ষক দিবসে শ্রদ্ধার্ঘ্য

জেদ্দায় প্রবাসীদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের সতর্কবার্তা

কুয়েতের সালমি: মরুভূমিতে কোটি টাকার 'গাড়ির বাজার

ইউরোপের চাকরি ও ভিসার প্রলোভন,গ্রেফতার কুয়েতের এক রিক্রুটিং ব্যবসায়ী

ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে কুয়েতে বাংলাদেশ দূতাবাসে আলোচনা সভা ও দোয়া মাহফিল

কুয়েতে জশনে ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল অনুষ্ঠিত












