আফগানিস্তানের রাজধানী কাবুলে এক ভয়াবহ গাড়ি বোমা বিস্ফোরণে অন্তত ৮০ জন নিহত হয়েছে।
আহত হয়েছে আর কমপক্ষে সাড়ে তিনশ জন।
ঘটনার পর ফরাসী একজন মন্ত্রীকে উদ্ধৃত করে বার্তা সংস্থা এএফপি বলছে ফরাসী ও জার্মান দূতাবাস এই বিস্ফোরণে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
জানা গেছে, এ বিস্ফোরণে নিহত ও আহতদের বেশিরভাগই বেসামরিক নাগরিক।
তবে ওই এলাকার কাছে প্রেসিডেন্সিয়াল প্রাসাদ এবং ব্রিটেনসহ কয়েকটি দেশের দূতাবাস রয়েছে।

নিহত ও আহতদের হাসপাতালে নেয়া হচ্ছে

নিহত ও আহতদের হাসপাতালে নেয়া হচ্ছে
বিস্ফোরণের ভয়াবহতা এতোই ব্যাপক ছিলো যে বিস্ফোরণ স্থলের ঘড় বাড়ির দরজা জানালা প্রায় একশ মিটার দুরে গিয়ে আঁচড়ে পড়ে।
এ বিস্ফোরণের দায় এখনো কোন গ্রুপ স্বীকার করেনি।
স্থানীয় সময় সকাল আটটা ২৫ মিনিটে যখন বিস্ফোরণটি ঘটে তখন রাজধানী কাবুল ছিলো ব্যাপক ব্যস্ত ও কর্মমূখর।
ঘটনার খবর পেয়েই নিহত ও আহতদের স্বজনরা ভিড় করতে শুরু করে।
পরে এক পর্যায়ে এলাকাটি ঘিরে ফেলে নিরাপত্তা বাহিনী এবং আহত ও নিহতদের অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নেয়া হচ্ছে।

ঘটনাস্থলে স্বজনদের ভিড়
ঘটনাস্থল থেকে পাওয়া ছবিতে দেখা যাচ্ছে যে অনেকগুলো গাড়ি পুড়ে কালো হয়ে আছে।
কাবুল পুলিশের একজন মুখপাত্র বাসির মুজাহিদ বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন বিস্ফোরণ স্থলের খুব কাছেই জার্মান দূতাবাস।
“তবে এ বিস্ফোরণের লক্ষ্য কি ছিলো তা বোঝা খুবই কঠিন”।
সূত্র, বিবিসি বাংলা
সাম্প্রতিক খবর:

প্রবাসে সোনালী অতীত, খবরের কাগজ থেকে ডিজিটাল যুগ

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল

যে অপরাধের উত্তর নেই: মক্কার ঘটনায় স্তব্ধ প্রবাসী সমাজ

মৌলভীবাজারে ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময় সভা ও র্যালি অনুষ্ঠিত

কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের প্রথম শিক্ষার্থীর অভিভাবকের আবেগঘন চিঠি: শিক্ষক দিবসে শ্রদ্ধার্ঘ্য

জেদ্দায় প্রবাসীদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের সতর্কবার্তা

কুয়েতের সালমি: মরুভূমিতে কোটি টাকার 'গাড়ির বাজার

ইউরোপের চাকরি ও ভিসার প্রলোভন,গ্রেফতার কুয়েতের এক রিক্রুটিং ব্যবসায়ী

কুয়েতে শেষ হলো আকামা বদলের সুযোগ, ২৭ হাজার প্রবাসীর খাত পরিবর্তন












