আন্তর্জাতিক ডেস্ক::: ফ্রান্সের রাজধানী প্যারিসে শুক্রবার রাতে রেস্তোরাঁ, বার, কনসার্ট হলসহ অন্তত ৬টি স্থানে প্রায় একই সময়ে চালানো সন্ত্রাসী হামলায় অন্তত ১২৭ জন নিহত হবার পর ইসলামিক স্টেট এক বিবৃতি দিয়ে বলেছে, তারাই এ হামলা চালিয়েছে।
আটজন আক্রমণকারীও নিহত হয়েছে – এর মধ্যে সাতজন নিজেরাই আত্মঘাতী বিস্ফোরণ ঘটিয়ে নিজেদের মৃত্যু ঘটায়।
দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এই প্রথমবারের মতো ফ্রান্সে জরুরি অবস্থা জারি করা হয়েছে, সব স্কুল-কলেজ-পর্যটনস্থান বন্ধ করে দেয়া হয়েছে।
ফরাসী প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওঁলাদ বলেছেন, এই আক্রমণ চালিয়ে তার দেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা হয়েছে।
ভিডিওতে দেখুন এই হামলার খবর। পরিবেশন করছেন মিজানুর রহমান খান:
প্যারিস হামলা: ভিডিও
https://www.youtube.com/watch?v=L0b42rEISnQ
https://www.youtube.com/watch?v=43x107sOFPM
https://www.youtube.com/watch?v=gIEKSTitT8I











