Menu |||

প্যারিস জলবায়ু চুক্তির খসড়া চূড়ান্ত

অবশেষে জলবায়ু ইস্যুতে চুক্তির খসড়া চূড়ান্ত হয়েছে। শুক্রবার প্যারিস জলবায়ু সম্মেলনে প্রতিনিধি পর্যায়ের বৈঠকে টানা ১৬ ঘণ্টা আলোচনার পর চূড়ান্ত করা হয় খসড়াটি। ফ্রান্সের পররাষ্ট্র দফতরের এক কর্মকর্তা জানান, শনিবার স্থানীয় সময় সকাল সাড়ে দশটায় মন্ত্রী পর্যায়ের বৈঠকে উপস্থাপন করা হবে খসড়াটি। আর সেখানে গৃহীত হলেই চূড়ান্ত অনুমোদন পাবে চুক্তিটি। এদিকে পরিবেশের ক্ষয়ক্ষতি মোকাবেলায়, গরীব দেশগুলো যাতে ন্যায্য ক্ষতিপূরণ ও সমান কারিগরি সুযোগ পায় তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন ফরাসী পরিবেশবাদীরা।

সমঝোতায় পৌঁছাতে প্যারিস জলবায়ু সম্মেলনের মেয়াদও একদিন বাড়ানো হয়। আর এতে, ফলও মেলে। জাতিসংঘের কনফারেন্স অব পার্টিস খ্যাত কোপ টোয়েন্টি ওয়ানের পর্দা নামার আগেই, জলবায়ু রক্ষায় গৃহীত চুক্তির খসড়া চূড়ান্ত করতে সমর্থ হন বিভিন্ন দেশের কর্মকর্তা ও বিশেষজ্ঞ পর্যায়ের প্রতিনিধিরা।

খসড়াটি জাতিসংঘের ৬টি দাপ্তরিক ভাষায় অনুবাদের পর শনিবারই প্যারিসের স্থানীয় সময় সকাল সাড়ে ১০টায় মন্ত্রী পর্যায়ের বৈঠকে উপস্থাপন করা হয়েছে। আর সেখানেই চুক্তির খসড়াটি চূড়ান্ত অনুমোদন পেয়েছে। একটি সার্থক চুক্তির আশায় গেল মাসের ৩০ শে নভেম্বর প্রায় ২০০ দেশের অংশগ্রহণে শুরু হয় জলবায়ু সম্মেলন। টানা দুই সপ্তাহের আলোচনা-পর্যালোচনার পর চুক্তি সইয়ের উপযুক্ত পরিবেশ সৃষ্টি হয়। শুক্রবার সম্মেলনের সভাপতি লরাঁ ফ্যাবিয়ুস সাংবাদিকদের বলেন, যে সুযোগ সামনে এসেছে তা সবার গ্রহণ করা উচিত।

প্যারিস জলবায়ু সম্মেলনের সভাপতি ল্যঁরা ফ্যাবিয়ুস বলেন, ‘জলবায়ু রক্ষায় একটি উচ্চাকাঙ্ক্ষী চুক্তিতে পৌঁছাতে এর চেয়ে উপযুক্ত পরিস্থিতি আর কখনো সৃষ্টি হয়নি। সর্বশেষ সিদ্ধান্তটি নির্ভর করছে মন্ত্রীদের পছন্দের ওপর।’ সমঝোতার পথে প্রধান অন্তরায় হিসেবে দাঁড়িয়ে ছিলো চীন। শুক্রবার তারা নিজেদের নমনীয় হওয়ার কথা জানায়। সম্মেলনে যোগ দেওয়া মার্কিন প্রতিনিধি দলের প্রধানের সঙ্গে এক বৈঠকের পর এ কথা জানান চীনের প্রতিনিধি দলের প্রধান শি জেনহুয়া। চীনা প্রতিনিধি দল প্রধান শি জেনহুয়া বলেন, আজকের আলোচনায় চীন সম্পূর্ণ গঠনমূলক এবং নমনীয় দৃষ্টিভঙ্গি প্রদর্শন করেছে। কারণ আমরা এমন একটা চুক্তি চাই যাতে পৃথিবীর মানুষ আবার আশাবাদী হয়ে উঠতে পারে, বুঝতে পারে যে বিশ্ব ব্যবস্থা কাজ করছে।

এদিকে, চলতি শতাব্দীর শেষ নাগাদ, বৈশ্বিক উষ্ণতা দুই ডিগ্রি সেলসিয়াস নয় বরং তা দেড় ডিগ্রি সেলসিয়াসে নামিয়ে আনার দাবি অব্যাহত রেখেছে ফরাসী পরিবেশবাদীরা। শুক্রবার প্যারিসের রাস্তায় সমবেত হয়ে তারা পরিবেশের ক্ষয়ক্ষতি ইস্যুতে গরীব দেশগুলোর জন্য ন্যায্য ক্ষতিপূরণ নিশ্চিত করার দাবি জানায়।

Facebook Comments Box

সাম্প্রতিক খবর:

প্রবাসে সোনালী অতীত, খবরের কাগজ থেকে ডিজিটাল যুগ

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল

​যে অপরাধের উত্তর নেই: মক্কার ঘটনায় স্তব্ধ প্রবাসী সমাজ

মৌলভীবাজারে ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময় সভা ও র‍্যালি অনুষ্ঠিত

কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের প্রথম শিক্ষার্থীর অভিভাবকের আবেগঘন চিঠি: শিক্ষক দিবসে শ্রদ্ধার্ঘ্য

জেদ্দায় প্রবাসীদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের সতর্কবার্তা

কুয়েতের সালমি: মরুভূমিতে কোটি টাকার 'গাড়ির বাজার

ইউরোপের চাকরি ও ভিসার প্রলোভন,গ্রেফতার কুয়েতের এক রিক্রুটিং ব্যবসায়ী

ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে কুয়েতে বাংলাদেশ দূতাবাসে আলোচনা সভা ও দোয়া মাহফিল

কুয়েতে জশনে ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল অনুষ্ঠিত

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» প্রবাসে সোনালী অতীত, খবরের কাগজ থেকে ডিজিটাল যুগ

» কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল

» ​যে অপরাধের উত্তর নেই: মক্কার ঘটনায় স্তব্ধ প্রবাসী সমাজ

» মৌলভীবাজারে ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময় সভা ও র‍্যালি অনুষ্ঠিত

» কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের প্রথম শিক্ষার্থীর অভিভাবকের আবেগঘন চিঠি: শিক্ষক দিবসে শ্রদ্ধার্ঘ্য

» জেদ্দায় প্রবাসীদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের সতর্কবার্তা

» বাহরাইনে প্রবাসীদের অন্য প্রতিষ্ঠানে কাজের সুযোগ, মেয়াদ ৩ মাস

» কুয়েতের সালমি: মরুভূমিতে কোটি টাকার ‘গাড়ির বাজার

» সচেতনতা সৃষ্টিতে মৌলভীবাজারে মিরকো ফাউন্ডেশনের বিশেষ উদ্যোগ

» ইউরোপের চাকরি ও ভিসার প্রলোভন,গ্রেফতার কুয়েতের এক রিক্রুটিং ব্যবসায়ী

Agrodristi Media Group

Advertising,Publishing & Distribution Co.

Editor in chief & Agrodristi Media Group’s Director. AH Jubed
Legal adviser. Advocate Musharrof Hussain Setu (Supreme Court,Dhaka)
Editor in chief Health Affairs Dr. Farhana Mobin (Square Hospital, Dhaka)
Social Welfare Editor: Rukshana Islam (Runa)

Head Office

UN Commercial Complex. 1st Floor
Office No.13, Hawally. KUWAIT
Phone. 00965 65535272
Email. agrodristi@gmail.com / agrodristitv@gmail.com

Desing & Developed BY PopularITLtd.Com
,

প্যারিস জলবায়ু চুক্তির খসড়া চূড়ান্ত

অবশেষে জলবায়ু ইস্যুতে চুক্তির খসড়া চূড়ান্ত হয়েছে। শুক্রবার প্যারিস জলবায়ু সম্মেলনে প্রতিনিধি পর্যায়ের বৈঠকে টানা ১৬ ঘণ্টা আলোচনার পর চূড়ান্ত করা হয় খসড়াটি। ফ্রান্সের পররাষ্ট্র দফতরের এক কর্মকর্তা জানান, শনিবার স্থানীয় সময় সকাল সাড়ে দশটায় মন্ত্রী পর্যায়ের বৈঠকে উপস্থাপন করা হবে খসড়াটি। আর সেখানে গৃহীত হলেই চূড়ান্ত অনুমোদন পাবে চুক্তিটি। এদিকে পরিবেশের ক্ষয়ক্ষতি মোকাবেলায়, গরীব দেশগুলো যাতে ন্যায্য ক্ষতিপূরণ ও সমান কারিগরি সুযোগ পায় তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন ফরাসী পরিবেশবাদীরা।

সমঝোতায় পৌঁছাতে প্যারিস জলবায়ু সম্মেলনের মেয়াদও একদিন বাড়ানো হয়। আর এতে, ফলও মেলে। জাতিসংঘের কনফারেন্স অব পার্টিস খ্যাত কোপ টোয়েন্টি ওয়ানের পর্দা নামার আগেই, জলবায়ু রক্ষায় গৃহীত চুক্তির খসড়া চূড়ান্ত করতে সমর্থ হন বিভিন্ন দেশের কর্মকর্তা ও বিশেষজ্ঞ পর্যায়ের প্রতিনিধিরা।

খসড়াটি জাতিসংঘের ৬টি দাপ্তরিক ভাষায় অনুবাদের পর শনিবারই প্যারিসের স্থানীয় সময় সকাল সাড়ে ১০টায় মন্ত্রী পর্যায়ের বৈঠকে উপস্থাপন করা হয়েছে। আর সেখানেই চুক্তির খসড়াটি চূড়ান্ত অনুমোদন পেয়েছে। একটি সার্থক চুক্তির আশায় গেল মাসের ৩০ শে নভেম্বর প্রায় ২০০ দেশের অংশগ্রহণে শুরু হয় জলবায়ু সম্মেলন। টানা দুই সপ্তাহের আলোচনা-পর্যালোচনার পর চুক্তি সইয়ের উপযুক্ত পরিবেশ সৃষ্টি হয়। শুক্রবার সম্মেলনের সভাপতি লরাঁ ফ্যাবিয়ুস সাংবাদিকদের বলেন, যে সুযোগ সামনে এসেছে তা সবার গ্রহণ করা উচিত।

প্যারিস জলবায়ু সম্মেলনের সভাপতি ল্যঁরা ফ্যাবিয়ুস বলেন, ‘জলবায়ু রক্ষায় একটি উচ্চাকাঙ্ক্ষী চুক্তিতে পৌঁছাতে এর চেয়ে উপযুক্ত পরিস্থিতি আর কখনো সৃষ্টি হয়নি। সর্বশেষ সিদ্ধান্তটি নির্ভর করছে মন্ত্রীদের পছন্দের ওপর।’ সমঝোতার পথে প্রধান অন্তরায় হিসেবে দাঁড়িয়ে ছিলো চীন। শুক্রবার তারা নিজেদের নমনীয় হওয়ার কথা জানায়। সম্মেলনে যোগ দেওয়া মার্কিন প্রতিনিধি দলের প্রধানের সঙ্গে এক বৈঠকের পর এ কথা জানান চীনের প্রতিনিধি দলের প্রধান শি জেনহুয়া। চীনা প্রতিনিধি দল প্রধান শি জেনহুয়া বলেন, আজকের আলোচনায় চীন সম্পূর্ণ গঠনমূলক এবং নমনীয় দৃষ্টিভঙ্গি প্রদর্শন করেছে। কারণ আমরা এমন একটা চুক্তি চাই যাতে পৃথিবীর মানুষ আবার আশাবাদী হয়ে উঠতে পারে, বুঝতে পারে যে বিশ্ব ব্যবস্থা কাজ করছে।

এদিকে, চলতি শতাব্দীর শেষ নাগাদ, বৈশ্বিক উষ্ণতা দুই ডিগ্রি সেলসিয়াস নয় বরং তা দেড় ডিগ্রি সেলসিয়াসে নামিয়ে আনার দাবি অব্যাহত রেখেছে ফরাসী পরিবেশবাদীরা। শুক্রবার প্যারিসের রাস্তায় সমবেত হয়ে তারা পরিবেশের ক্ষয়ক্ষতি ইস্যুতে গরীব দেশগুলোর জন্য ন্যায্য ক্ষতিপূরণ নিশ্চিত করার দাবি জানায়।

Facebook Comments Box

সাম্প্রতিক খবর:

প্রবাসে সোনালী অতীত, খবরের কাগজ থেকে ডিজিটাল যুগ

প্রবাসে সোনালী অতীত, খবরের কাগজ থেকে ডিজিটাল যুগ

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল

​যে অপরাধের উত্তর নেই: মক্কার ঘটনায় স্তব্ধ প্রবাসী সমাজ

​যে অপরাধের উত্তর নেই: মক্কার ঘটনায় স্তব্ধ প্রবাসী সমাজ

মৌলভীবাজারে ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময় সভা ও র‍্যালি অনুষ্ঠিত

মৌলভীবাজারে ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময় সভা ও র‍্যালি অনুষ্ঠিত

কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের প্রথম শিক্ষার্থীর অভিভাবকের আবেগঘন চিঠি: শিক্ষক দিবসে শ্রদ্ধার্ঘ্য

কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের প্রথম শিক্ষার্থীর অভিভাবকের আবেগঘন চিঠি: শিক্ষক দিবসে শ্রদ্ধার্ঘ্য

জেদ্দায় প্রবাসীদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের সতর্কবার্তা

জেদ্দায় প্রবাসীদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের সতর্কবার্তা

কুয়েতের সালমি: মরুভূমিতে কোটি টাকার 'গাড়ির বাজার

কুয়েতের সালমি: মরুভূমিতে কোটি টাকার 'গাড়ির বাজার

ইউরোপের চাকরি ও ভিসার প্রলোভন,গ্রেফতার কুয়েতের এক রিক্রুটিং ব্যবসায়ী

ইউরোপের চাকরি ও ভিসার প্রলোভন,গ্রেফতার কুয়েতের এক রিক্রুটিং ব্যবসায়ী

ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে কুয়েতে বাংলাদেশ দূতাবাসে আলোচনা সভা ও দোয়া মাহফিল

ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে কুয়েতে বাংলাদেশ দূতাবাসে আলোচনা সভা ও দোয়া মাহফিল

কুয়েতে জশনে ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল অনুষ্ঠিত

কুয়েতে জশনে ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল অনুষ্ঠিত

এই বিভাগের অন্যান্য সংবাদ

Exchange Rate

Exchange Rate EUR: Mon, 2 Nov.

সর্বশেষ খবর

Agrodristi Media Group

Advertising,Publishing & Distribution Co.

Editor in chief & Agrodristi Media Group’s Director. AH Jubed
Legal adviser. Advocate Musharrof Hussain Setu (Supreme Court,Dhaka)
Editor in chief Health Affairs Dr. Farhana Mobin (Square Hospital, Dhaka)
Social Welfare Editor: Rukshana Islam (Runa)

Head Office

UN Commercial Complex. 1st Floor
Office No.13, Hawally. KUWAIT
Phone. 00965 65535272
Email. agrodristi@gmail.com / agrodristitv@gmail.com

Bangladesh Office

Director. Rumi Begum
Adviser. Advocate Koyes Ahmed
Desk Editor (Dhaka) Saiyedul Islam
44, Probal Housing (4th floor), Ring Road, Mohammadpur,
Dhaka-1207. Bangladesh
Contact: +8801733966556 /+8801316861577

Email Address

agrodristi@gmail.com, agrodristitv@gmail.com

Licence No.

MC- 00158/07      MC- 00032/13

Design & Devaloped BY Popular-IT.Com
error: দুঃখিত! অনুলিপি অনুমোদিত নয়।