ডেস্ক নিউজ: কোটা সংস্কার দাবিতে শাহবাগে অবরোধকারী শিক্ষার্থীদের ওপর পুলিশি হামলার ঘটনায় উত্তাল অবস্থা বিরাজ করছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে।
রবিবার রাত পৌনে ৮টা থেকে ১২ টা পর্যন্ত আন্দোলনকারীদের সাথে পুলিশের দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়া হয়। এসময় অবরোধকারীদের ওপর পুলিশ টিয়ারশেল, ফাঁকা গুলিছোঁড়ে। এতে অন্তত ৫০ শিক্ষার্থী আহত হয়েছে এবং কয়েকজন গুলিবিদ্ধ হয়েছেন। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গুলিবিদ্ধ কয়েকজনের অবস্থা আশঙ্কাজন বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।
এদিকে পুলিশি হামলার ঘটনায় নিন্দা জানিয়ে এর বিচার দাবিতে ঢাবির টিএসসিতে অবস্থান করছেন শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলের ছাত্রীরা নিজ হলের সামনে বের হয়ে পুলিশি হামলার প্রতিবাদ জানাচ্ছেন।
আন্দোলনকারী শিক্ষার্থীরা হামলার ঘটনায় অনির্দিষ্টকালের জন্য দেশের সব কলেজ- বিশ্ববিদ্যালয়ের ক্লাস বর্জনের ঘোষণা দিয়েছেন।
অন্যদিকে আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক জানিয়েছেন, আন্দোলনের বিষয়ে প্রধানমন্ত্রী অবগত আছেন।
সাম্প্রতিক খবর:

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল

যে অপরাধের উত্তর নেই: মক্কার ঘটনায় স্তব্ধ প্রবাসী সমাজ

মৌলভীবাজারে ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময় সভা ও র্যালি অনুষ্ঠিত

কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের প্রথম শিক্ষার্থীর অভিভাবকের আবেগঘন চিঠি: শিক্ষক দিবসে শ্রদ্ধার্ঘ্য

জেদ্দায় প্রবাসীদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের সতর্কবার্তা

কুয়েতের সালমি: মরুভূমিতে কোটি টাকার 'গাড়ির বাজার

ইউরোপের চাকরি ও ভিসার প্রলোভন,গ্রেফতার কুয়েতের এক রিক্রুটিং ব্যবসায়ী

কুয়েতে শেষ হলো আকামা বদলের সুযোগ, ২৭ হাজার প্রবাসীর খাত পরিবর্তন

খাদ্য নিরাপত্তা ও নাগরিক সচেতনতা: উন্নত বিশ্বের চেয়ে আমরা ঠিক কতটা পিছিয়ে?












