বিনোদন ডেস্ক: ব্যক্তিগত জীবনকে লাইমলাইটে নিয়ে আসতে চান না অনেক অভিনেতা-অভিনেত্রীই। কিন্তু এই বিষয়টিকে ভণ্ডামি মনে করেন টেলিভিশন অভিনেত্রী স্নেহা ওয়াঘ। অভিনেত্রীর অনস্ক্রিন জীবন যতটা আলোকময়, একেবারেই উল্টো তাঁর ব্যক্তিগত জীবন।
ব্যক্তিগত জীবনের রোলারকোস্টারে জর্জরিত অভিনেত্রী স্নেহা ওয়াঘের জীবন। প্রথম বিয়ে ভেঙে যায় গৃহ হিংসার কারণে। প্রথম বিয়ের সমস্যা থেকে বেরিয়ে আসতে দ্বিতীয়বার বিয়ে করেন অভিনেত্রী। কিন্তু ব্যবয়ায়ী অনুরাগ সোলাঙ্কির সঙ্গে তাঁর বিয়েও সমস্যার মধ্যে। দুজনেই ডিভোর্সের জন্য আবেদন করেছেন। এবং তাঁরা আলাদা আলাদাও থাকতে শুরু করেছেন। জীবনের রোলারকোস্টারে জর্জরিত অভিনেত্রী পুরুষ সম্পর্কে বিস্ফোরক মন্তব্য করলেন।
স্নেহা বলেন, ‘আমি কখনওই বলব না যে ও খারাপ। কিন্তু এটা অবশ্যই বলব যে ও আমার জন্য সঠিক পছন্দ ছিল না। এমনও হতে পারে, আমি শক্তিশালী মস্তিষ্কের মেয়ে। আমার প্রথম বিয়ে ভেঙে যায় সাংসারিক হিংসার কারণে। দুবার বিয়ে ভেঙে যাওয়ার পর এখন এটাই মনে হচ্ছে যে, পুরুষরা কখনওই শক্তিশালী মহিলাকে পছন্দ করে না। তাই এখন আর আমার কাছে বিয়ে কোনও গুরুত্বই রাখে না।’
সাম্প্রতিক খবর:

প্রবাসে সোনালী অতীত, খবরের কাগজ থেকে ডিজিটাল যুগ

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল

যে অপরাধের উত্তর নেই: মক্কার ঘটনায় স্তব্ধ প্রবাসী সমাজ

মৌলভীবাজারে ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময় সভা ও র্যালি অনুষ্ঠিত

কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের প্রথম শিক্ষার্থীর অভিভাবকের আবেগঘন চিঠি: শিক্ষক দিবসে শ্রদ্ধার্ঘ্য

জেদ্দায় প্রবাসীদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের সতর্কবার্তা

কুয়েতের সালমি: মরুভূমিতে কোটি টাকার 'গাড়ির বাজার

ইউরোপের চাকরি ও ভিসার প্রলোভন,গ্রেফতার কুয়েতের এক রিক্রুটিং ব্যবসায়ী

কুয়েতে শেষ হলো আকামা বদলের সুযোগ, ২৭ হাজার প্রবাসীর খাত পরিবর্তন












